World

বিরল প্রাপ্তি, এক ইতিহাসকে রক্ষা করতে গিয়ে পাওয়া গেল এক নতুন ইতিহাসের খোঁজ

একটি প্রাচীন ঐতিহাসিক ক্ষেত্রকে বাঁচানোর চেষ্টা করছিলেন প্রত্নতাত্ত্বিকরা। আর সেটা করতে গিয়ে তাঁদের নজরে এল ৩ হাজার বছর পুরনো আর এক অজানা ইতিহাস।

হড়পা বান, বন্যা, কাদাজলের স্রোত একটি এলাকা জুড়ে ইতিহাসের ক্ষতি করে চলেছে। সেটা থেকে একটি ঐতিহাসিক সমাধিক্ষেত্রকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছিলেন প্রত্নতাত্ত্বিকরা। তা করতে গিয়ে অন্য এক ৩ হাজার বছর পুরনো ইতিহাস তাঁদের নজরে এসে পড়ল। যার কথা এতদিন কেউ জানতেন না।

মিশরের অন্যতম ঐতিহাসিক শহর লাক্সার-এর কাছেই রয়েছে বিখ্যাত থেবান নেক্রোপলিস। এই অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে অনেক ঐতিহাসিক ক্ষেত্রের ক্ষতি হচ্ছে। কাদামাটির তলায় চাপা পড়ছে অনেক সমাধিক্ষেত্র। কিন্তু সেটা রক্ষা করা দরকার।

সেই কাজ করতে প্রবল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। সেই সংরক্ষণের কাজ করতে গিয়ে কাদামাটি সরাতে গিয়ে আচমকাই অন্য এক ইতিহাসের দরজা খুলে যায় তাঁদের সামনে।

এতদিন জানা না থাকলেও কাদামাটি ও জল সরিয়ে সেখানে আরও একটি সমাধিক্ষেত্রের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। যা এতদিন নজরে না পড়লেও, অত্যন্ত সুন্দরভাবে রক্ষিত ছিল।

সমাধিটি ৩ হাজার বছর আগের মিশরের এক প্রভাবশালী ব্যক্তি পাসের-এর। তাঁর সঙ্গে তাঁর স্ত্রীরও ছবি রয়েছে এই সমাধিক্ষেত্রে। সেখানে দেওয়ালে রক্ষিত ছবি পরিস্কার ও সুন্দরভাবে রয়ে গেছে। রয়েছে অনেক আধ্যাত্মিক ছবিও।

যাঁর সমাধি তাঁকে উদ্দেশ্য করে খাবার, ফুল এবং অন্য নানা প্রয়োজনীয় সামগ্রির ছবিও দেওয়ালে তুলে ধরা হয়েছে। সমাধিটির খোঁজ এই অঞ্চলে লুকিয়ে থাকা আর এক সমাধিক্ষেত্রের খবর সামনে এনে দিল।

Show Full Article