SciTech

আকাশে দেখা যাবে হরিণ চাঁদ, কবে কখন চোখ রাখতে হবে আকাশে

সূর্য অস্ত গেলে যখন আকাশে অন্ধকার নামে তখন আকাশে দেখা যেতে চলেছে হরিণ চাঁদ। কবে এবং কখন সেই হরিণ চাঁদ দেখা যাবে।

এখন বর্ষা। ফলে আকাশে মেঘের ঘনঘটা লেগেই থাকছে। তবে যদি সেদিন আকাশ পরিস্কার থাকে তাহলে আকাশে যে কেউ নজর রাখলে দেখতে পাবেন হরিণ চাঁদ বা বাক মুন। মেঘ থাকলে আর দেখার উপায় থাকবেনা।

তবে আকাশ পরিস্কার থাকবে ধরে এগোনোই ভাল। আকাশ পরিস্কার থাকলে সন্ধে নামার পর আকাশে নজর রাখলে উজ্জ্বল গোল চাঁদ আপনা থেকেই নজর কেড়ে নেবে। সেই ঝলমলে চাঁদকে বলা হচ্ছে হরিণ চাঁদ।

আগামী ২৯ জুলাই হল সেইদিন যেদিন আকাশে হরিণ চাঁদের দেখা পাওয়া যাবে। সন্ধে নামার পরই দেখা যাবে এই দৃশ্য। ওইদিন পূর্ণিমা। তিথি মতে গুরুপূর্ণিমা। জুলাই মাসের পূর্ণিমা।

ওইদিনই আকাশে হরিণ চাঁদের দেখা পাওয়া যাবে। তবে এমনটা ভাবার কোনও কারণ নেই যে চাঁদের মাথায় হরিণের শিংয়ের মত কিছু দেখা যাবে। অথবা এমন কিছু যা দেখে চাঁদকে হরিণ মনে হবে। এটি একটি পূর্ণিমার উজ্জ্বল গোলাকার চাঁদ। জুলাই মাসের চাঁদকে হরিণ চাঁদ বা বাক মুন বলা হয়ে থাকে।

কেন হরিণ চাঁদ বলা হচ্ছে জুলাই মাসের পূর্ণিমার চাঁদকে? এর পিছনে কারণ আছে। বহু প্রাচীন কাল থেকেই পুরুষ হরিণদের শিং জুলাই মাসে লক্ষণীয় ভাবে বাড়তে শুরু করে। যেটা অন্যকোনও সময় দেখা যায়না।

ফলে এই সময় পুরুষ হরিণদের মধ্যে একটা পরিবর্তন আসে। তাদের শিং দ্রুত বাড়তে থাকার ফলে তারা দেখতেও বদলে যায়। এরপর আস্তে আস্তে শিংগুলি শক্ত হয় সময়ের সঙ্গে।

যেহেতু এই সময় পুরুষ হরিণদের মধ্যে দ্রুত শিং বাড়তে শুরু করে তাই এই সময়ের পূর্ণিমার চাঁদকে হরিণের সঙ্গে জুড়ে দিয়েছিলেন প্রাচীন মানুষজন। তবে শুধু হরিণ চাঁদ বলেই নয়, বিভিন্ন জায়গায় জুলাইয়ের পূর্ণিমার চাঁদ অন্য নামেও পরিচিত। যেমন স্যালমন মুন, ব়্যাস্পবেরি মুন ইত্যাদি।

Show Full Article