World

তুমি যে জলে কে তা জানত, বাড়ি বয়ে এসে স্নান করে গেল ভাল্লুক

মহিলা নিজের বাড়ির বাগানে জল রাখেন তাঁর কুকুরের স্নানের জন্য। কিন্তু তাঁর বাড়ি এসে সেই জলে স্নান করে গেল এক অতিকায় ভাল্লুক।

চারিদিকে প্রবল গরম। এত গরম যে সেখানে খরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনও চিন্তিত। এই প্রবল গরমে যাতে তাঁর পোষ্যটির কোনও অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব তো মনিবেরই।

এক মহিলা সেই দায়িত্বে কোনও আপোষ করেননি। তাঁর বাড়ির পিছনে যে বাগান রয়েছে সেখানে রয়েছে ছোটদের স্নান করার জন্য তৈরি করা একটি ছোট্ট গোলাকার পুল।

সেখানে জল ভরে দেওয়া হয়। তাতেই তাঁর পোষা সারমেয়টি স্নান করে থাকে। শরীর ঠান্ডা করে। কিন্তু তিনি যে ছবি ভাগ করে নিয়েছেন তা কিছুক্ষণের জন্য শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বইয়ে দিতেই পারে।

ছবিতে দেখা গেছে তাঁর পোষা কুকুরটি নয়, বরং কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি ভাল্লুক সেখানে হাজির হয়। তারপর ওই ছোট জলের পুলে ভাল করে স্নান করে।

শরীরটা ঠান্ডা করে। কোনও ক্ষতি করতে নয়, গরম থেকে বাঁচতেই সে সেখানে হাজির হয়েছে তাও পরিস্কার। কারণ স্নান সেরে সে নিজের মত ফিরে যায়। বাড়ি থেকে বেরিয়ে যায়।

তাঁর বাড়িতে তাঁর পোষ্যের জন্য রাখা জলে একটা ভাল্লুক স্নান করে গেল, বিষয়টা কিন্তু খারাপ ভাবে একেবারেই নেননি ওই মহিলা। কারণ চারধারে যে অসহ্য গরম চলছে তাতে ভাল্লুকটি যদি একটু শীতল হওয়ার আশায় জলে কিছুটা সময় কাটিয়ে গিয়ে থাকে তাহলে তাকে স্বাগতই জানিয়েছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডোর স্টিমবোট স্প্রিংস এলাকায়।

Show Full Article