SciTech

লম্বা লম্বা নখ, চেহারায় আশ্চর্য সব বৈশিষ্ট্য, নতুন ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

ডাইনোসরের খোঁজ লাগাতার চলছে। আর যত তার নিদর্শন পাওয়া যাচ্ছে ততই অবাক হচ্ছেন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। এবার এক নতুন প্রজাতির আশ্চর্য ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা।

ডাইনোসর এমন এক প্রাগৈতিহাসিক প্রাণি যার নানা নিদর্শন পৃথিবীর নানা প্রান্তে পাওয়া যায়। নানা ধরনের ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে বিভিন্ন সময়ে। এবার ফের এক নতুন প্রজাতির ডাইনোসরের খোঁজ পাওয়া গেল। যে ডাইনোসরের নখ ছিল বিশাল।

সেই সঙ্গে চেহারায় রয়েছে আশ্চর্য সব বৈশিষ্ট্য। এটি ডাইনোসর হলেও দেখতে ছিল লোমশ শূকরের মত। এর দাঁত ছিল ছোট। কিন্তু গায়ে গায়ে সারিবদ্ধভাবে লাগানো। তাদের ৩টি করে আঙুলে লম্বা লম্বা নখ ছিল।

ডাইনোসরের জীবাশ্মটি প্রায় পূর্ণ চেহারায় পাওয়া যাওয়ায় বিশেষজ্ঞদের পক্ষে সেটির চেহারা বুঝতে সুবিধা হয়েছে। আর তাতে তাঁদের পক্ষে এটা বোঝাও সম্ভব হয়েছে যে এমন ডাইনোসর এর আগে কখনও দেখতে পাওয়া যায়নি।

পশ্চিম চিনে এই জীবাশ্মটি উদ্ধার হয়েছে। নতুন দেখা এই ডাইনোসরের নামকরণও হয়েছে। বিজ্ঞানীরা এটির নাম দিয়েছেন কেরাসরাস চাঙ্গলিয়েনসিস। প্রায় সাড়ে ১২ কোটি বছর আগে এই ধরনের ডাইনোসর পৃথিবীর বুকে ঘুরে বেড়াত। যারা ছিল অত্যন্ত শক্তিশালী।

কিন্তু তাদের চেহারা বিজ্ঞানীদের বেশ অবাক করেছে। যেসব ডাইনোসর এখনও পাওয়া গেছে তাদের চেয়ে অনেকটাই আলাদা এই নতুন আবিষ্কৃত ডাইনোসর।

নেহাত ছোট ছিলনা এই ডাইনোসরের চেহারা। বিজ্ঞানীরা খতিয়ে দেখেছেন যে জীবাশ্মটি উদ্ধার হয়েছে সেই ডাইনোসরটি ১১ ফুট ৮ ইঞ্চি লম্বা ছিল। মানে প্রায় ১২ ফুটের মত চেহারা ছিল এই ডাইনোসরের। পিপল ম্যাগাজিনে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই জায়গা করে নিয়েছে এই নতুন প্রজাতির ডাইনোসরের খোঁজ।

Show Full Article