World

মানুষকে চুলকে দিয়ে মাসে ১৪ লক্ষ টাকা রোজগার করছেন এক ব্যক্তি

তাঁর কাজ হল মানুষকে চুলকে দেওয়া। আর তা করে মাসে ১৪ লক্ষ টাকার মতন রোজগার করছেন তিনি। এমন এক অভিনব কাজের কথা স্বভাবতই নজর কেড়েছে।

তিনি চুলকে দেন। মানুষের যদি শরীরের কোনও অংশ চুলকোতে থাকে সে স্থান ভাল করে চুলকে দেওয়া তাঁর কাজ। আর তার জন্য পারিশ্রমিক পান তিনি।

অনেকেই তাঁর কাছে চুলকে দেওয়ার আর্জি নিয়ে হাজির হন। কারও হয়তো পিঠ চুলকাচ্ছে। অথবা শরীরের অন্য কোনও অংশ। তিনি এসে শুয়ে পড়েন। আর ওই ব্যক্তি বা তাঁর কর্মীরা চুলকে দিয়ে গ্রাহককে স্বস্তি দেন।

গ্রাহকদের প্রথমে শুইয়ে দেওয়া হয়। তারপর যিনি চুলকে দেবেন তিনি আঙুলে বিশেষ ধরনের একটি নখের মত জিনিস পরে নেন। তারপর শুরু হয় গ্রাহকের শরীরের নানা অংশ চুলকে দেওয়া।

কেউ চাইলে এটাও জানাতে পারেন যে তাঁর ঠিক কোন অংশটা চুলকে দিলে ভাল হয়। শহুরে জীবনে এই চুলকে দেওয়ার কাজের চাহিদা হুহু করে বাড়ছে। কারণ এটা শুধুই মানুষের শরীরের নানা অংশ চুলকে দেওয়াই নয়, তার সঙ্গে এটি মানসিক চাপ থেকেও মুক্তি দেয়।

শরীরের বিভিন্ন জায়গায় চুলকানোর মত করে ওই বিশেষ ধরনের নখ চালনা করলে তা মানুষকে স্বস্তি দেয়। চাপ দূর করে। ফলে স্ট্রেসে থাকা অনেক মানুষই শরীরের নানা অংশ চুলকে নিতে চিনের হুবেই প্রদেশের বাসিন্দা ঝ্যাংকে তলব করেন।

কেবল চুলকে দেওয়ার রেটও যথেষ্ট। ১ ঘণ্টার জন্য ভারতীয় মুদ্রায় ৪২০০ টাকা করে নেন ঝ্যাং। হিসাব বলছে কেবল মানুষের দেহ চুলকে দিয়ে তাঁর মাসিক আয় ১৪ লক্ষ টাকার মত। অভিনব ভাবনা থেকে তৈরি একটা অচিরাচরিত ব্যবসা কিন্তু আগামী দিনে বিশ্বজুড়েই নতুন দিশা দেখাল।

Show Full Article