World

স্বামীর আঙুল কামড়ে দিতেন স্ত্রী, ৭ বছর পর ঘুম ভেঙে স্বামী বললেন আই লাভ ইউ

৭ বছর বিছানায় পড়ে ছিলেন এক ব্যক্তি। স্বামীর পায়ের আঙুল কামড়ে দিতেন স্ত্রী। ৭ বছর পর বিছানায় উঠে স্বামী বললেন আই লাভ ইউ।

এ যেন আরেক বেহুলা লখিন্দরের কাহিনি। এক শিশুকে বাঁচাতে গিয়ে স্বামী উঁচু থেকে পড়ে মাথায় আঘাত পান। কয়েকটি হাড়ও ভেঙে যায়। তারপর থেকেই শয্যাশায়ী ছিলেন তিনি। কিছুই করতে পারতেন না। কথাও বলতেন না। বিছানায় উঠে বসাও ছিল দুঃসাধ্য।

তাঁর স্ত্রী অবশ্য হাল ছাড়েননি। স্বামীকে সুস্থ করে তোলার জন্য দিন রাত এক করে দেন তিনি। সেবা যত্ন তো ছিলই, তার সঙ্গে স্বামীকে ফের সুস্থ করে তোলার চেষ্টাও চালিয়ে যেতে থাকেন তিনি।

ওষুধের পাশাপাশি নানা ব্যায়াম করানোর কাজটাও তিনি চালিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে একটি অন্য কাজও করতেন। স্বামীর পায়ের আঙুলগুলোতে নিয়মিত কামড় দিতেন তিনি। এটা তিনি চালিয়ে যেতে থাকেন।

অবশেষে ৭ বছর বিছানায় পড়ে থাকার পর ওই ব্যক্তি উঠে বসেন সম্প্রতি। বিছানায় উঠে বসে স্ত্রীর দিকে চেয়ে তাঁর প্রথম কথাই ছিল আই লাভ ইউ। স্ত্রীর প্রতি ভালবাসা জানানোই ছিল ৭ বছর পর তাঁর মুখ থেকে বার হওয়া প্রথম শব্দ।

চিনের হেনান প্রদেশের এই স্বামী স্ত্রীর কথা সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বের নানা সংবাদমাধ্যমেই জায়গা করে নেয়। স্বামীকে সুস্থ করেত তুলতে স্ত্রীর ৭ বছরের নিরলস প্রচেষ্টা আর তারপর ৭ বছর পর সুস্থ হয়ে স্বামীর স্ত্রীর প্রতি ভালবাসা প্রদর্শন, এ কাহিনি চিনের গণ্ডি পার করে ছড়িয়ে পড়েছে সর্বত্র।

Show Full Article