World

সমুদ্রের ধারে হাজির হয়ে জোর গলায় চিৎকার করলেন ১০০ জন, পিছনে রয়েছে অভিনব কারণ

সমুদ্রের ধার। সুন্দর পরিবেশ। সেখানেই হঠাৎ ১০০ জন মানুষ হাজির হয়ে চিৎকার করতে শুরু করলেন। অন্য কারও ওপর নয়, চিৎকার করছিলেন সমুদ্রের ওপর।

যাকে বলে গলা ফাটিয়ে চিৎকার। সে চিৎকার শুনলে রীতিমত অবাক হয়ে যাবেন অনেকে। কারণ কেউ কেন সমুদ্রের ওপর এমন চিৎকার করছে তা বোঝা অসম্ভব।

তাও এক-দুজন নন, ১০০ জন মানুষ সমুদ্রের ধারে হাজির হয়ে সমুদ্রের দিকে চেয়ে চিৎকার শুরু করে দেন। এরমধ্যে একজনের তো সমুদ্রের ওপর রাগ, অভিমান দেখিয়ে চিৎকারের ঝংকার ১২১ ডেসিবল পার করে যায়।

এমনই এক আজব ঘটনা ঘটেছে প্রশান্ত মহাসাগরের ধারে। এ এক অভিনব আয়োজন। এই ১০০ জন মানুষের মনে জমে থাকা নানা কারণে রাগ, অভিমান ফেটে বার হল এই চিৎকারে।

সেটা ভাড়া নিয়ে রাগ হতে পারে, এআই নিয়ে ক্ষোভ হতে পারে, কারও ওপর রাগ হতে পারে আর এমনই নানা কারণ থাকতে পারে। যা প্রশান্ত মহাসাগরের ওপর চিৎকার করে মন থেকে বার করার সুযোগ পেলেন তাঁরা।

এই উদ্যোগে অংশ নেওয়া ১০০ জনের অনেকেই জানিয়েছেন চিৎকার করে রাগ, ক্ষোভ, অভিমান এভাবে বার করতে পেরে তাঁদের ভাল লাগছে। তাঁরা খুশি। এঁদের মধ্যে সবচেয়ে বেশি জোরে যিনি চিৎকার করেন তাঁকে পুরস্কৃতও করা হয়। তাঁর আওয়াজ ১২১ ডেসিবল পার করেছিল।

প্রসঙ্গত এখনও বিশ্বে কোনও মানুষের চিৎকার করার রেকর্ড রয়েছে ১২৯ ডেসিবল। ফলে পুরস্কৃত ব্যক্তির চিৎকার সে তুলনায় কমই ছিল। সান ফ্রানসিসকো-র ভিস্তা দেল মার-এ প্রশান্ত মহাসাগরের সৈকতে এই অভিনব আয়োজন করা হয়েছিল।

Show Full Article