World

ডাইনোসরদের যাতায়াতের পথ, পাওয়া গেল ১৬ হাজারের ওপর ডাইনোসরের পায়ের ছাপ

প্রাগৈতিহাসিক যুগে রাস্তাঘাট ছিলনা। কিন্তু ডাইনোসররা একটি পথ ধরেই যে যাতায়াত করত তার নিদর্শন পাওয়া গেল। যা এখনও পর্যন্ত পাওয়া ডাইনোসরদের সবচেয়ে বেশি সংখ্যক পদচিহ্ন।

১৪৫ মিলিয়ন থেকে ৬৬ মিলিয়ন বছর আগের কথা। সহজ করে বললে সাড়ে ১৪ কোটি বছর থেকে সাড়ে ৬ কোটি বছর আগে পৃথিবীর বুকে মানুষ ছিলনা। তবে ডাইনোসরদের দাপট ছিল।

সেই ডাইনোসররা যে একটি বিশেষ পথ ধরে যাতায়াত করতে পছন্দ করত তার নিদর্শন পাওয়া গেল। পৃথিবীতে এখনও পর্যন্ত ডাইনোসরদের যে যাতায়াতের পথের খোঁজ পাওয়া গেছে এটি তারমধ্যে সবচেয়ে ব্যস্ত পথ ছিল।

কারণ এখানে একটি মাটির স্তরের ওপরই ডাইনোসরের সাড়ে ১৬ হাজার পায়ের ছাপ পাওয়া গেছে। এই ডাইনোসররা ছিল ২ পা বিশিষ্ট। তাদের ৩টি করে আঙুল ছিল। এরা যে ওই পথে অহরহ যাতায়াত করত তাও পরিস্কার গবেষকদের কাছে।

ক্রেটেসিয়াস যুগের এই ডাইনোসর হাইওয়ের খোঁজ পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার বলিভিয়ার তোরোতোরো জাতীয় উদ্যানের কারেরাস পাম্পা এলাকায়। সেখানে পাওয়া এই ডাইনোসরদের যাতায়াতের পথে আরও নানারকম চিহ্ন পেয়েছেন গবেষকেরা।

শুধু হেঁটে যাওয়াই নয়, অনেক ডাইনোসরের লেজ নাড়া, ছোটা, বাঁক নেওয়ার জীবাশ্ম পাওয়া গিয়েছে। সেই চিহ্ন থেকেই এখানে থাকা ডাইনোসরদের আচরণ সম্বন্ধে জানতে পেরেছেন গবেষকেরা।

যে তোরোতোরো জাতীয় উদ্যানে ডাইনোসরদের এই পাদচারণা ক্ষেত্রের নিদর্শন পাওয়া গেছে সেই জায়গায় আগেও ডাইনোসর সংক্রান্ত নানা জীবাশ্ম উদ্ধার হয়েছে। যা বিজ্ঞানীদের এই এলাকায় ডাইনোসরদের বিচরণের নানা তথ্য পেতে সাহায্য করেছে।

Show Full Article
nilkantho.in App