National

এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বর্ষায় কতটা বৃষ্টি হবে তার দিকে চেয়ে থাকেন দেশের কৃষক থেকে অর্থনীতিবিদ সকলেই। কম বৃষ্টির পূর্বাভাস মানেই সর্বনাশ। তবে সেই আশঙ্কা এবছর মুছে দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। চলতি বছরে বর্ষায় ৯৬ শতাংশ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারা। ফলে খুশি শেয়ার বাজার। খুশি সরকারও। কারণ এতে জিডিপি বৃদ্ধির হার চড়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে দেশের ৫০ শতাংশ শস্য খরিফ শস্য। যা প্রধানত বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। চাল, সয়াবিন, ভুট্টা, বাজরা, তুলো, পাট, থেকে মুগ, মুসুরি, আখ। সবই বৃষ্টির মুখের দিকে চেয়ে থাকে। ফলে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কায় বেশ কিছুটা জল ঢেলেছে। যা সরকারের পক্ষে সুখকর।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *