World

১১ বছরের কিশোরের হাত ধরে উদ্ধার হল ১৮ লক্ষ বছর পুরনো অনবদ্য নিদর্শন

কিশোর বলে অবহেলা করা চলেনা। তার চোখ এড়াল না ১৮ লক্ষ বছর পুরনো একটি নিদর্শন। যা ওই অঞ্চলের ইতিহাস বদলে দিতে পারে।

পারিবারের অনেকে মিলে ছুটি কাটাতে একটি সমুদ্রসৈকতে হাজির হয়েছিলেন। সঙ্গে ছিল ১১ বছরের এক কিশোরও। মায়ের সঙ্গে সমুদ্রের ধারে ঘুরছিল সে। সমুদ্রের ঢেউ আসছে। আবার চলে যাচ্ছে। ঢেউ যেখানে এসে ধাক্কা খেয়ে ফিরছিল সেখানটা কিছুটা পাথুরে।

কিন্তু তার মাঝে এমন একটা কিছু ওই কিশোরের নজর কাড়ে যা দেখে সে বুঝতে পারে সেটা কোনও পাথর নয়। তাহলে ওটা কি? চার্লি নামে ওই কিশোর তার মাকেও দেখায়। একটু হলদেটে সাদা টুকরো পান তাঁরা।

ইংল্যান্ডের ইস্ট লেন সমুদ্রসৈকতে চার্লি যা পায় তা পরীক্ষা করার পর জানতে পারা যায় সেটা ১৮ লক্ষ বছর পুরনো একটি হাতির দাঁত। এমন প্রজাতির হাতি যা আধুনিক মানুষ এ পৃথিবীর বুকে আসার আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল।

সেই প্রাগৈতিহাসিক হাতির দাঁতের অংশ চার্লির হাত ধরে বিজ্ঞানীদের হাতে এসেছে। যা পরীক্ষা করে ১৮ লক্ষ বছর আগে ইংল্যান্ডের ওই জায়গা সম্বন্ধে জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এমনকি ওই জায়গা সম্বন্ধে ধারনাও বদলে দিতে পারে ১১ বছরের কিশোরের এই আবিষ্কার।

সমুদ্রের ধারে জিনিসটি পাওয়ার পর চার্লি সেটি তুলে নিয়েছিল। ওই পরিবারও বুঝেছিল সেটি কোনও সাধারণ পাথর জাতীয় কিছু নয়। সেটি এমন কিছু যার মূল্য আছে। পরে জিনিসটি পরীক্ষার পর জানা যায় সেটি ১৮ লক্ষ বছর আগে সেখানে ঘুরে বেড়ানো একধরনের হাতির দাঁতের জীবাশ্ম।

Show Full Article
nilkantho.in App