SciTech

অপেক্ষা প্রায় শেষ, দেখা যেতে চলেছে এক মহাজাগতিক বিস্ময়, এমন সুযোগ বারবার আসেনা

মহাকাশে দেখা যেতে চলেছে এক মহাজাগতিক বিস্ময়। এমন দিনে দেখা যেতে চলেছে যে দিনটাও নানাদিক থেকে তাৎপর্যপূর্ণ। এ সুযোগ হাতছাড়া করার নয়।

১২ অগাস্ট পৃথিবীর একটা বড় অংশ অপেক্ষা করছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য। তবে সে সুযোগ ভারত থেকে পাওয়া যাবেনা। ভারত থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবেনা, কিন্তু হতাশ হওয়ারও কিছু নেই।

ওই একই দিনে মহাকাশে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা মহাজাগতিক বিস্ময় তো বটেই, তার সঙ্গে অবাক করা দৃশ্য। ওইদিনই এক রেখায় আসতে চলেছে ৬টি গ্রহ।

সূর্যের সংসারে গ্রহ সংখ্যা ৮। তারমধ্যে একটি পৃথিবী নিজেই। পৃথিবী বাদে যে ৭টি গ্রহ রয়েছে তার ৬টি একসঙ্গে একটি রেখায় আসতে চলেছে। যা দেখাও যেতে চলেছে ১২ অগাস্ট।

ওইদিন ভোরের ঠিক আগে আকাশে নজর রাখলে দেখতে পাওয়া যাবে এই অসামান্য ঘটনা। ভোর হওয়ার ১ ঘণ্টা আগে থেকে পূর্ব আকাশের দিগন্তে নজর রাখলেই এই অসামান্য দৃশ্যের সাক্ষী হওয়া যাবে।

পৃথিবী থেকে ১ রেখায় দেখা যেতে চলেছে বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, এই ৬টি গ্রহকে। পূর্ব দিগন্তে এগুলিকে একটি রেখায় দেখা গেলেও এগুলিকে একসঙ্গে খালি চোখে দেখা যাবেনা। খালি চোখে সহজেই দেখা যাবে মঙ্গল ও শনিগ্রহকে।

এছাড়া বুধ ও বৃহস্পতিকেও দেখা যাবে। কিন্তু ইউরেনাসকে দেখতে গেলে শক্তিশালী বাইনোকুলার লাগবে। আর নেপচুনকে দেখতে গেলে লাগবে টেলিস্কোপ।

তবে যাঁরা আকাশ দেখা পছন্দ করেন তাঁদের অনেকের কাছেই আকাশ দেখার জন্য বাইনোকুলার এবং টেলিস্কোপ থাকে। আর যদি তা সঙ্গে নাও থাকে ৪টি গ্রহ তো পরিস্কার দেখতে পাওয়া সম্ভব।

Show Full Article
nilkantho.in App