ভারত থেকে আবার কবে দেখা যাবে চন্দ্রগ্রহণ, সে চন্দ্রগ্রহণের ধরণ কেমন হবে
গত অগাস্ট মাসে যে রক্তচাঁদের চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া গেছে তা ভারত থেকে দেখা যায়নি। কবে ফের চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং তার ধরণ কেমন হবে তা জানা গেল।
অগাস্ট মাসের চন্দ্রগ্রহণটি দেখার জন্য মুখিয়ে ছিলেন বিশ্ববাসী। যেখানে লাল চাঁদ দেখতে পাওয়া যায় আকাশে। কিন্তু যখন এই গ্রহণ হয় তখন ভারতে সূর্যের আলো ছিল। ফলে তা ভারত থেকে দেখা যায়নি।
তবে ভারত থেকে এবার যে চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যেতে চলেছে তার দিনক্ষণ জানতে পারা গেল। তা কোন সময় দেখা যাবে তাও জানা গেল। এমনকি চন্দ্রগ্রহণের ধরণও জানা গেল।
ভারত থেকে যে চন্দ্রগ্রহণটি দেখতে পাওয়া যেতে চলেছে সেটা চলতি বছরে দেখা যাবেনা। দেখা যাবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ এই চন্দ্রগ্রহণের দিন। তবে ভারত থেকে ২১ ফেব্রুয়ারি ভোর হওয়ার আগে আকাশের দিকে নজর দিলে এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাওয়া যাবে।
ভারতে রাত ২টো ৪২ মিনিটে শুরু হবে গ্রহণ। যা তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে ভোর ৪টে ৪২ মিনিটে। আর গ্রহণ শেষ হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। মানে চন্দ্রগ্রহণ শেষ হতে হতে সূর্য উঠে যাবে।
যদিও ফেব্রুয়ারি মাস। তাই ভোর হতে কিছুটা দেরি হয়। যার ফলে একটু বেশি সময় গ্রহণটি স্পষ্ট দেখার সুযোগ পাওয়া যাবে। নাসা জানিয়ে দিয়েছে এটি দেখা যাবে আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিছুটা এলাকা থেকে।
এই চন্দ্রগ্রহণে কিন্তু লাল চাঁদ দেখা যাবেনা। চাঁদ হারিয়ে যাবে পৃথিবীর ছায়ায় এমনটাও নয়। বরং এই চন্দ্রগ্রহণ হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এর মানে হল চাঁদের ওপর পৃথিবীর আলতো ছায়া গিয়ে পড়ে।
তাতে চাঁদের ঔজ্জ্বল্য বেশ কিছুটা কমে যায়। কিন্তু চাঁদ হারিয়ে যায়না। এমনকি অনেকের পক্ষে খালি চোখে চাঁদের উজ্জ্বলতা যে কমে গেল সেটা বোঝাও মুশকিল হয়।











