National

মাটি থেকে ২১ কিলোমিটার উপরে ইতিহাস রচনা করল ভারত, যোগাযোগ ও পর্যবেক্ষণে যুগান্ত

ভারতের মুকুটে যুক্ত হল নতুন পালক। মাটি থেকে ২১ কিলোমিটার উপরে পৌঁছে গেল যান। ৩০ মিনিট থেকে নেমেও এল। যার জন্ম দিল ডিআরডিও।

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এবার এক এমন যান তৈরি করল যা খবর নেবে স্ট্র্যাটোস্ফিয়ারের। মাটি থেকে ২১ কিলোমিটার উপরে সে উঠে যায় এদিন।

পরীক্ষামূলক ভাবেই পাঠানো হয় এই নবতম আবিষ্কার। যা দেখতেও একটু অন্যরকম। যানটি ক্রমে মাটি থেকে ২১ কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায়। এরপর ২০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৩০ মিনিট থাকে। সংগ্রহ করে তথ্য। তারপর নির্দেশ মেনে নেমে আসে মাটিতে।

এই পুরো যাতায়াত একদম পরিকল্পনামতই হয়েছে। ফলে পরীক্ষা সফল হয়েছে। ডিআরডিও তৈরি করে ফেলল ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম অনেক উচ্চতার এয়ারশিপ। যা দীর্ঘসময় ধরে স্ট্র্যাটোস্ফিয়ারে উড়তে সক্ষম। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। আগ্রার গবেষণাগারে যানটি তৈরি করা হয়েছে।

আগামী দিনে এমন এয়ারশিপ যোগাযোগ এবং নিরন্তর পর্যবেক্ষণের লক্ষ্যে কাজ করতে পারবে। এই বাতাসের চেয়েও হালকা সিস্টেম-এর সফল পরীক্ষার জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঙ্গলবার এই উড়ান ভারতীয় বায়ুসেনার পর্যবেক্ষণে সম্পূর্ণ হয়। যানটি তার এই পরীক্ষামূলক উড়ানে যে তথ্য সংগ্রহ করে তাও সংরক্ষিত করা হয়েছে। যা খতিয়ে দেখাও হবে।

আগামী দিনে স্ট্র্যাটোস্ফিয়ারের মত উচ্চতায় উড়ানের ক্ষেত্রে ভারত যে তার নিজস্ব প্রযুক্তিকেই কাজে লাগাবে তাও এই উড়ানের সাফল্য থেকে পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article