National

রাস্তার ধারে প্রস্রাব আটকাতে আবিষ্কারি ভাবনার স্বাক্ষর রাখল এক পুরসভা

রাস্তার ধারে দেওয়ালে অনেকে প্রস্রাব করে থাকেন। যা কখনওই কাম্য নয়। তা রুখতে এবার এক অভিনব আবিষ্কারি ভাবনা সামনে আনল একটি পুরসভা।

রাস্তায় প্রস্রাব পেলে পথচলতি কিছু মানুষ গণশৌচাগারের জন্য অপেক্ষা করেননা। বরং যেখানে হোক রাস্তার ধারে প্রস্তাব করতে দাঁড়িয়ে পড়েন। যা পথচলতি বাকি মানুষ কখনওই ভাল চোখে নেন না। মহিলাদের জন্যও তা লজ্জার হয়।

এটা যে ন্যূনতম নাগরিক বোধ না থাকা সেটা মেনে নেন সকলেই। এজন্য দেশের নানা শহরেই নানাভাবে প্রচার করা হয়। এমন কাজ না করার জন্য দেওয়ালে দেওয়ালে লেখাও হয়। কিন্তু তারপরেও কিছু মানুষ তা না মেনে এমন কাজ করতেই থাকেন।

এবার তা রুখতে এক অভিনব ভাবনার পরিচয় দিল মাইসুরু পুরসভা। কর্ণাটকের বিখ্যাত মাইসুরু শহরে ২৬৩ ফুটের একটি প্রাঙ্গণের ধার ধরে একটি বেড়া দিয়েছে তরা। যা রাস্তার ধারে। সেই বেড়াটি একধরনের প্রতিফলনযোগ্য স্টেনলেস স্টিলের তৈরি। যার সামনে কেউ এলেই তা আয়নার মত তাঁর প্রতিফলন তুলে ধরবে।

এবার যদি কেউ সেখানে প্রস্রাব করতে দাঁড়ান, তাহলে তিনি কি করছেন তা আয়নার ওপর পরিস্কার আশপাশের সকলের নজর কাড়বে। যা ওই ব্যক্তির জন্য লজ্জার হতে পারে। কারণ তখন তাঁর কাজটি পুরোটাই প্রতিফলিত হয়ে সকলের নজর কেড়ে নেবে।

এমন এক বেড়া দিতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ করেছে পুরসভা। পুরসভার ধারনা এতে ওই বেড়ার সামনে কেউ প্রস্রাব করার কথা ভাববেন না। তাতে এই সমস্যা থেকে মুক্তির পথে কিছুটা হলেও অগ্রণী হতে পারবে মাইসুরু।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *