National

ফ্যান রং করার কারখানায় বিস্ফোরণ, পুড়ে মৃত ৭

দোতলা কারখানা। এখানে ফ্যান রং করার কাজ হত। দিল্লির সুদর্শন পার্ক এলাকার ওই কারখানায় গত বৃহস্পতিবার রাতে আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার ছাদ উড়ে যায়। একটা অংশও ধূলিসাৎ হয়ে যায়। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ৮টি ইঞ্জিন। তারাই দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীরাই ভিতরে থাকা মানুষজনকে উদ্ধার করেন। ৭ জনকে ঝলসে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ৮ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

কারখানার মালিক অঙ্কিত গুপ্তাও এই বিস্ফোরণে আহত হয়েছেন। আপাতত হাসপাতালে ভর্তি তিনি। হরিয়ানার রোহতাকের বাসিন্দা অঙ্কিতের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে। ঘটনার জেরে রাতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *