National

দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবোঝাই বাসের ধাক্কা, মৃত ৮

যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস সোমবার ভোরে ছুটে আসছিল হাইওয়ে ধরে। গতি ছিল যথেষ্ট। আচমকাই চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। বেশ কয়েকজন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ-পুনে হাইওয়েতে। বাসটি ঔরঙ্গাবাদ থেকে পুনের দিকে যাচ্ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *