National

জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

যেমন অন্যান্য দিনের মত কাজ করতে সকালে তিনি হাজির হতেন প্রিয়াঙ্কার বাড়িতে, তেমনই হয়েছিলেন বুধবার। কিন্তু দরজায় অনেকক্ষণ কড়া নেড়েও কারও সাড়াশব্দ না পেয়ে অবশেষে পরিচারিকা জানালা দিয়ে ঘরের মধ্যে উঁকি দেওয়ার চেষ্টা করেন। আর তা করতে গিয়েই আঁতকে ওঠেন তিনি। দেখেন ঘরের মধ্যে সিলিং থেকে ঝুলছে ৩২ বছরের অভিনেত্রীর দেহ। দ্রুত তিনি পড়শিদের খবর দেন। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তামিল ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। চেন্নাইয়ের বাড়ি থেকে দেহ উদ্ধারের পর তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *