SciTech

মঙ্গলের মাটিতে আগে এদের দেখা মেলেনি, নতুন করে প্রাণের সম্ভাবনা উজ্জ্বল করল নয়া আবিষ্কার

নাসার কিউরিওসিটি রোভার যান এবার এমন কিছু বিজ্ঞানীদের উপহার দিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। এর আগে কখনও এগুলির খোঁজ মঙ্গলের মাটিতে পাননি তাঁরা।

মঙ্গলে কি প্রাণ ছিল? এই চিরন্তন প্রশ্নের উত্তর ক্রমশ যেন স্পষ্ট হচ্ছে। নাসার পাঠানো রোভারগুলি যে তথ্য সরবরাহ করে চলেছে বা মঙ্গলের মাটিতে না নেমে মঙ্গলকে প্রদক্ষিণ করে যে সব তথ্য বিভিন্ন মহাকাশযান বিজ্ঞানীদের হাতে তুলে দিচ্ছে, তাতে মঙ্গলগ্রহকে অনেকটাই নতুন করে চিনেছে বিজ্ঞান থেকে সাধারণ মানুষ।

এবার সেই মঙ্গলের মাটিতে এমন কিছুর সন্ধান পাওয়া গেল যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। কারণ এসব যে মঙ্গলের মাটিতে থাকতে পারে সে ধারনাই তাঁদের ছিলনা।

মঙ্গলের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহের সময় কিউরিওসিটি রোভার সেখানে মাটি খুঁড়ে নমুনা সংগ্রহ করেছিল। সেগুলি পরীক্ষা করে সে যে তথ্য পাঠিয়েছে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আলোড়ন পড়ে গেছে।

পাথর ড্রিল করে নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০২০ সালে। তারপর তা পরীক্ষা করার কাজ চলে। অবশেষে সেই পাথরের নমুনায় বেশ কিছু এমন জৈব অণুর সন্ধান পাওয়া গিয়েছে যা প্রাণ তৈরির জন্য আবশ্যিক।

এই পরীক্ষায় ২১টি উপাদান পাওয়া গিয়েছে। যার মধ্যে অনেকগুলিই কার্বন থাকা অণু। এই ২১টির মধ্যে আবার ৭টি এমন অণুর সন্ধান পাওয়া গিয়েছে যা মঙ্গলে যে রয়েছে তাই এতদিন জানা ছিলনা।

তবে এই তথ্য আরও একবার নতুন করে মঙ্গলে কোনও একসময়ে প্রাণ থাকার ইঙ্গিত দিয়ে দিল। যা মঙ্গলে প্রাণের সন্ধানকে আরও অনেকটা সদর্থক দিকে এগিয়ে দিল।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *