গণেশ উৎসব নিয়ে বিশেষ আর্জি জানালেন প্রধানমন্ত্রী, মনে করালেন দেশের মাটির কথা
গণেশ উৎসব শুরু হতে এখনও অনেক দিন বাকি। তবে তার আয়োজন উদ্যোগ শুরু হয়েছে। সেই গণেশ উৎসবকে সামনে রেখে বিশেষ আর্জি জানালেন প্রধানমন্ত্রী।
গণেশ উৎসব দিয়েই কার্যত ভারতে উৎসবের মরসুম শুরু হয়ে যায়। তবে সে গণেশ উৎসব এখনও অনেক দেরি। তবে তার তোড়জোড় শুরু হয়ে যায় অনেক আগে থেকেই।
যাঁরা গণেশের মূর্তি গড়েন তাঁরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। এছাড়া পুজোকে ঘিরে নানা আয়োজন উদ্যোগ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ সেই গণেশ উৎসবের প্রসঙ্গ উত্থাপন করেন এদিন।
প্রধানমন্ত্রী নিজেও জানান গণেশ উৎসব দেরি থাকলেও তার উদ্যোগ শুরু হয়েছে। তাঁর কাছে অনেকে গণেশ উৎসব নিয়ে বক্তব্য রাখার আর্জিও জানিয়েছিলেন। সেসব কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দেশবাসীর কাছে মাটির তৈরি গণেশ মূর্তি বেছে নেওয়ার আর্জি জানান।
দেশের মাটি দিয়ে তৈরি হওয়া গণপতি বাপ্পার মূর্তি বাড়ি থেকে মহল্লা, সার্বজনীন পুজো, সর্বত্র পুজোর আর্জি জানান প্রধানমন্ত্রী। এটি পরিবেশ বান্ধব তো বটেই তার সঙ্গে মাটির তৈরি গণেশ মূর্তি ভোকাল ফর লোকাল ভাবনার বিস্তারও করবে।
মাটির তৈরি গণেশ মূর্তিতে পুজো হলে এতে স্থানীয় মৃৎশিল্পীরা উপকৃত হবেন। সেই সঙ্গে দেশের মাটি দিয়ে তৈরি মূর্তি পুজো মৃৎশিল্পীদের উৎসাহ দেবে।
পাশাপাশি যাঁরা মূর্তি কিনতে যাবেন তাঁদেরও কেনার আগে সেই মূর্তি কোন মাটি দিয়ে তৈরি হয়েছে তা দেখে নিতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তা কোন দেশে তৈরি সেটাও জেনে নিতে বলেন। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি মূর্তি কোনওভাবেই ব্যবহার না করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।













