Kolkata

মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন, খোলা আকাশের নিচে রোগীরা

বুধবার সকালে মেডিক্যাল কলেজের ওষুধের স্টোরে আগুন লেগে যায়। আগুন ছড়াতে শুরু করে। আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে জরুরি বিভাগে। দ্রুত হাজির হতে থাকে একের পর এক দমকলের ইঞ্জিন। দমকলের মোট ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কোনও ঝুঁকি না নিয়ে বার করে আনা হয় রোগীদের। যে যে অবস্থায় ছিলেন তাঁকে সেই অবস্থাতেই বাইরে বার করে আনা হয়। শতাধিক রোগীকে বার করে আনা হয়। রাখা হয় খোলা আকাশের নিচে।

আগুনের জেরে রোগীর আত্মীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্বিগ্ন অবস্থায় হাসপাতালে হাজির হন তাঁরা। রোগীরা কার্যত যে চাদরের ওপর শুয়ে ছিলেন সেই চাদরেই চারদিক থেকে ঝুলিয়ে বার করে আনা হয় তাঁদের। যাঁরা হাঁটতে সক্ষম ছিলেন তাঁদের ধরে ধরে হাঁটিয়ে বার করে আনা হয়। রোগীরা নিজেরাই নিজেদের স্যালাইনের বোতল হাতে বেরিয়ে আসেন। আগুন লাগার কারণ অজানা। তবে আগুন নেভানোর কাজ চলছে। গোটা চত্বর কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *