Lifestyle

যিনি খাবারটি বানিয়েছেন তাঁকে জীবিত ধরতে হবে, বলছেন নেটিজেনরা

একটি নতুন প্রিপারেশন। যা নিয়ে ক্ষোভ, হতাশা, রাগ, হাসিঠাট্টা সবই একে একে ফেটে বের হল নেটিজেনদের থেকে। কিন্তু দিনের শেষে ছড়িয়ে পড়ল খাবারটির নাম।

একটি ছবি। তার তলায় লেখা আছে খাবারটির নাম। এখন সোশ্যাল মিডিয়ায় নয়া ট্রেন্ড হল নতুন কিছু খাবার তৈরি করে তার ছবি দেওয়া। খাবারটিকে অভিনব হতে হবে। খেতে কেমন তার চেয়েও অনেক বেশি গুরুত্ব পাচ্ছে উদ্ভাবনী ক্ষমতা। মাথা খাটিয়ে বার করা।

নেটিজেনদের তোপের মুখে পড়তে হলেও সেখানে অন্তত একশোয় একশো পেয়ে গেলেন যিনি ওই ছবি পোস্ট করে তিনি। কী খাবার তৈরি করেছেন তিনি জানেন?

তিনি তৈরি করেছেন ম্যাগি মিল্কশেক! বিষয়টি এমন যে একটি গ্লাসে রয়েছে মিল্কশেক। তার ওপর ম্যাগি বানিয়ে করে টপিং করা হয়েছে। যা অচিরেই মিশেছে মিল্কশেকের সঙ্গে। ম্যাগিটি আবার তৈরি হয়েছে গাজর, মটরশুঁটি দিয়ে।

এই ম্যাগি মিল্কশেকের ছবি পোস্ট করার পর আর নিজেদের ক্ষোভ ধরে রাখতে পারেননি নেটিজেনরা। কেউ লিখেছেন, যিনি এই খাবার তৈরি করেছেন তাঁকে জীবিত ধরতে হবে!

কেউ লিখেছেন, যিনি তৈরি করেছেন তাঁকে ধন্যবাদ, কারণ ওই খাবার দেখার পর তিনি আর জীবনে ম্যাগি ও মিল্কশেক খাবেন না বলে স্থির করেছেন।

কেউ লিখেছেন ম্যাগিকে লোকজন গরম মশলা বানিয়ে ফেলেছেন। যাতে ইচ্ছে ছড়িয়ে দিচ্ছেন! কেউ আবার সিআইডি সিরিয়াল খ্যাত এসিপি প্রদ্যুম্নের ছবি দিয়ে লিখেছেন যিনি এটি বানিয়েছেন তাঁর ফাঁসি তো হবেই! কেউ আবার লিখেছেন, কেন যে মানুষ এমন করে কে জানে!

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *