Lifestyle

মাসের প্রথম সোমবার এই রেস্তোরাঁয় পোশাকহীন হয়ে খাওয়াদাওয়া করতে পারবেন অতিথিরা

মাসে একটা দিন। ওইদিন এই রেস্তোরাঁয় খেতে আসা কাউকে পোশাক পরতে হবেনা। সম্পূর্ণ সুতোহীন অবস্থায় খাওয়াদাওয়া করতে পারবেন তাঁরা। খবরে এই রেস্তোরাঁ।

আর পাঁচটা রেস্তোরাঁর মতই এটাও একটা রেস্তোরাঁ। প্রতিদিন দোকানে অনেকেই খেতে আসেন। রেস্তোরাঁর কর্মীদের মধ্যে পেশাদারিত্বের অভাব নেই। কিন্তু প্রতি মাসের প্রথম সোমবারকে সামনে রেখে রকেটের গতিতে এ রেস্তোরাঁর জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলেছে।

মুখে মুখে ঘুরছে তার নাম। সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে এই রেস্তোরাঁ। আর এ সবই সম্ভব হয়েছে তাদের ওই মাসে একদিনের চমকে।

রেস্তোরাঁর মালিকের মতে, মাসের প্রথম সোমবার তাঁর রেস্তোরাঁয় খেতে এলে অতিথিকে পোশাক পরতে হবেনা। তিনি চাইলে সুতোবিহীন দেহে খেতে বসতে পারবেন। প্রিয়জনের সঙ্গে খোশগল্প করতে করতে নিশ্চিন্তে খাবার উপভোগ করতে পারবেন।

পোশাকহীন বলে তাঁদের কোনও সমস্যা হবেনা। বরং রেস্তোরাঁর কর্মীরা যাতে পোশাকহীন অতিথিদের আলাদা চোখে না নেন তাও নিশ্চিত করেছেন রেস্তোরাঁর মালিক। সেইমত তাঁদের তালিমও দেওয়া হয়েছে।

ফ্লোরিডার সিএলএএসএস নামে এই রেস্তোরাঁটি তাদের এই অভিনব ভাবনাতেই অন্যদের পিছনে ফেলে দিয়েছে। এই রেস্তোরাঁর মালিক নিজে একজন শেফও।

তিনি পোশাকহীন অবস্থায় খেতে বসা অতিথিদের ক্ষেত্রে একটি নিয়ম করেছেন। পোশাকহীন অতিথিরা নিশ্চিন্তে নিজেদের মত খাওয়াদাওয়া করতে পারবেন। কিন্তু কেউ কাউকে বিনা অনুমতিতে ছুঁতে পারবেননা।

রেস্তোরাঁর মালিক স্বীকার করেছেন তাঁর রেস্তোরাঁকে কোথাও আলাদা করতে, মানুষের মুখে মুখে রেস্তোরাঁর নাম যাতে ঘোরে সে ব্যবস্থা করতেই তাঁর এই পোশাকহীন অবস্থায় খাওয়ার সুবিধাদানের ভাবনা।

Show Full Article
nilkantho.in App