Lifestyle

বিয়ে করলেন এক মেয়র, কনে দেখে অনেকেই লাফ দিলেন সাত হাত দূরে

যে কোনও বিয়েতে লাজুক, অপরূপ সাজে সজ্জিত কনেকে দেখতে যান অতিথিরা। আলাপও করেন। কিন্তু কনেকে দেখে সাত হাত দূরে সরে যাওয়ার ঘটনাও ঘটে।

কোনও প্রদেশের মেয়রের বিয়ে মানে কম কথা নয়। মেয়র বিয়ে করছেন মানে তো বিরাট ধুমধাম। সেই জমকালো আয়োজনে ত্রুটিও ছিলনা। অনেকে নিমন্ত্রিতও ছিলেন। কনের সাজও নজর কাড়া।

দুধ সাদা বিয়ের গাউন পরে ফুলের সাজে সেজে কনেও অপরূপ সাজে সজ্জিত। একটি সুন্দর রঙিন ফিতে তার মুখে জড়ানো। মেয়র বিয়ে করে একটি কক্ষেই বসে থাকেননি। মেয়র ও তাঁর নববধূ বার হলেন নগর পরিক্রমায়। আর তাঁদের দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমালেন।

মেক্সিকোর ওয়াহাকা প্রদেশের সান পেদ্রো হাউমেলুলা শহরের মেয়রের এই বিয়ে নিয়ে মানুষের উৎসাহের অন্ত ছিলনা। মেক্সিকো এখন ফুটবল বিশ্বকাপে শেষ ১৬-তে পৌঁছে গেছে। তা নিয়ে গোটা দেশ এখন ফুটবল জ্বরে আক্রান্ত। সে দেশে খেলা হচ্ছে বিশ্বকাপের।

তারমধ্যেও এই বিয়ে ঘিরে মানুষ কার্যত ফুটবল ভুলে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। কারণটা কনে। যাকে দেখার উৎসাহ যেমন ছিল ষোলোআনা, তেমন তার থেকে তফাৎ রক্ষা করার তাগিদও ছিল প্রত্যেকের মধ্যে। কারণ কনে কোনও মানুষ নয়, বরং একটি কাইম্যান।

কাইম্যান হল মার্কিন মুলুকের একধরনের কুমির প্রজাতির প্রাণি। যাদের সঙ্গে প্রতিবছরই বিয়ে হয় এই শহরের মেয়রের। এটা এক ২৩০ বছর পুরনো পরম্পরা।

এই পরম্পরা চলে আসছে প্রতিবছর। একটি স্ত্রী কাইম্যানের সঙ্গে বিয়ে হয় মেয়রের। প্রসঙ্গত সান পেদ্রো হাউমেলুলা শহরে স্ত্রী কাইম্যানকে রাজকুমারী হিসাবে ব্যাখ্যা করা হয়।

Show Full Article