Lifestyle

বিশ্ব তালিকার প্রথম ১০-এ ভারতের মশলা ধোসা, জায়গা পেল মালপোয়া

বিশ্বে রসনা তৃপ্তির প্যানকেক তালিকায় ৬ নম্বর স্থান দখল করল ভারতের মশলা ধোসা। ১০০-তে জায়গা হল অন্য ধোসাদেরও। সঙ্গে ঢুকে পড়ল মালপোয়া।

বিশ্বজুড়ে প্যানকেকের দারুণ কদর। জলখাবার হিসাবে প্যানকেক অতুলনীয়। এই প্যানকেক আবার দেশ ভেদে ভিন্ন। নানা কিছুকেই প্যানকেকের তালিকায় ফেলা হয়। যার মধ্যে ভারতের ধোসাও রয়েছে। উত্তপমও রয়েছে। আবার মালপোয়াও রয়েছে।

টেস্টঅ্যাটলাস-এর পক্ষ থেকে বিশ্বের সেরা প্যানকেকের প্রথম ১০০টির যে তালিকা প্রকাশ হয়েছে তাতে ভারতের মুখ রেখেছে ধোসার প্রকারভেদ। মশলা ধোসা সবচেয়ে উপরে জায়গা করে নিয়েছে। তালিকার ৬ নম্বরে রয়েছে মশলা ধোসা। এরপর ১৫ তম স্থান দখল করেছে প্লেন ধোসা, যারমধ্যে কোনও পুর থাকেনা।

তালিকার ৩৫ তম স্থানেও সেই ধোসাই। এখানে জায়গা হয়েছে পেপার ধোসার। প্রথম ৫০-এ ধোসা বাদে অন্যকোনও ভারতীয় তথাকথিত প্যানকেক জায়গা করে নিতে পারেনি।

তবে ১০০টির যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে ৬০ তম স্থানে জায়গা হয়েছে দক্ষিণ ভারতীয় আর এক জনপ্রিয় খাবার আপ্পাম-এর। ৬৩ তম স্থানে ফের ধোসা। এখানে জায়গা হয়েছে পেসারা ধোসা-র।

৭৪ তম স্থানেও সেই দক্ষিণ ভারতীয় খাবার। এই স্থান দখল করেছে উত্তপম। ৮৪ তম স্থানে নীর ধোসা জায়গা করে নিয়েছে। ঠিক তার পরেই ৮৫ তম স্থানে জায়গা হয়েছে বাংলার বিখ্যাত মালপোয়ার।

৯৫ তম স্থানে কল্লপম জায়গা করে নিয়েছে। ৯৬ তম স্থানে রয়েছে রাওয়া ধোসা। ৯৮ তম স্থানে রয়েছে ওড়িশার পিঠে। দক্ষিণ ভারতের নানাধরনের প্যানকেকের জয়জয়কারের মধ্যে ভারতের মালপোয়া ও পিঠে নিজেদের স্বাদের জাদু অক্ষুণ্ণ রাখতে পেরেছে।

তালিকায় প্রথম স্থান দখল করেছে লাটভিয়ার কার্তুপেলু প্যানকুকাস, দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত দখলে রেখেছে ফ্রান্সের ৩ প্যানকেক ক্র্যাপ সুরিজ, ক্লাসিক ফ্রেঞ্চ ক্র্যাপ ও নিউতেলু ক্র্যাপ। পঞ্চম স্থানে রয়েছে চিনের প্যানকেক জিয়ানবিং।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *