Kolkata

শহরের বুকে ফুটপাথে বসা ৩ জনকে চাপা দিল গাড়ি, মৃত ১

ফুটপাথের ওপর চড়ে সেখানে বসে থাকা ৩ জনকে চাপা দিয়ে চলে গেল গাড়ি। ঘটনায় ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতার ভূপেন বোস অ্যাভিনিউতে। উত্তর কলকাতার ব্যস্ত সড়কে এমন এক শিউরে ওঠার মত ঘটনায় হতবাক অনেকেই। গাড়িটিকে ধরা সম্ভব হয়নি। ঘাতক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করার কাজও শুরু করেছে পুলিশ।

দুপুর ১টা নাগাদ ফুটপাথে বসে নিজেরে মধ্যে কথা বলছিলেন ৩ জন। রাস্তার গাড়ি যে ফুটপাথে উঠে এসে তাঁদের চাপা দিয়ে পালাবে তা ঘুণাক্ষরেও টের পাননি তাঁরা। রক্তাক্ত অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে উত্তম দাস নামে বছর ৪০-এর এক আহতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিরা চিকিৎসাধীন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *