National

দেশ রক্ষায় নতুন ক্ষেপণাস্ত্র হানা দিতে পারবে একাধিক লক্ষ্যে, সাগরে সফল পরীক্ষা

দেশের সুরক্ষাকে আরও মজবুত করতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। একটি নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হল সাগরে। এ ক্ষেপণাস্ত্রের ক্ষমতা প্রশ্নাতীত।

দেশের সুরক্ষাকে সব দেশই মজবুত রাখতে চায়। প্রতিরক্ষার জন্য তৈরি থাকে। এজন্য অস্ত্রভান্ডার যার যত সমৃদ্ধ, সে দেশ ততই নিশ্চিন্ত। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এবার সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল।

ওড়িশার কাছে এই পরীক্ষা হয়। ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার জন্য উড়ে যায়। এটি অগ্নি ক্ষেপণাস্ত্রের একটি প্রকার। যা জলযান থেকে উৎক্ষেপণ করা যায়। অর্থাৎ সেনা চাইলে নৌসেনার জাহাজ থেকে তা উৎক্ষেপণ করতে পারে।

এই ক্ষেপণাস্ত্রটি নতুন এই কারণে যে এটি একবার উড়ে যাবে ঠিকই, তবে আঘাত হানবে একাধিক লক্ষ্যে। সাধারণত একটি ক্ষেপণাস্ত্র একটি লক্ষ্যের দিকে ছুটে যায়। এটি একসঙ্গে একাধিক লক্ষ্যে আঘাত হানতে পারবে। যা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এটি দেশের সুরক্ষার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করবে।

এদিন অগ্নি ক্ষেপণাস্ত্রের এই নতুন প্রকারটি পরীক্ষার জন্য ওড়িশা থেকে উড়ে যায় ভারত মহাসাগর অঞ্চলের বেশ কয়েকটি টার্গেটে। প্রতিটি টার্গেটে সঠিকভাবে আঘাত হানে। তারপরই এই পরীক্ষা সফল বলে জানিয়ে দেওয়া হয়।

এই পরীক্ষার দিকে কড়া নজর ছিল বিজ্ঞানীদের। সঙ্গে ছিলেন ডিআরডিও-র আধিকারিক থেকে সেনা আধিকারিকরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষার সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন সেনাবাহিনীকেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *