National

দেশের সুরক্ষা মজবুত করতে সফল হল নতুন অস্ত্রের পরীক্ষা

দেশের সুরক্ষাকে মজবুত করতে সবদিক থেকে প্রস্তুত থাকতে অস্ত্র পরীক্ষা। আর তাতে এল সাফল্য। ওড়িশার চাঁদিপুর থেকে হল পরীক্ষা।

দেশকে সুরক্ষিত রাখতে তৈরি থাকে সব দেশ। দেশের প্রতিরক্ষা সর্বদাই অগ্রাধিকার পায়। বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে তৈরি থাকাটা যে কোনও দেশের অধিকার। ভারতও প্রতিরক্ষা ক্ষেত্রকে মজবুত থেকে মজবুততর করে তুলতে সর্বদাই সচেষ্ট।

সেই লক্ষ্যে অস্ত্র পরীক্ষাও চালিয়ে যেতে হয়। যদি কোনও ত্রুটি পাওয়া যায় তাহলে তা শুধরে নেওয়া নিশ্চিত করতে পরীক্ষা চালিয়ে যেতেই হয়। সেভাবেই একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত।

অগ্নি-১ ক্ষেপণাস্ত্রটি ওড়িশার চাঁদিপুর থেকে পরীক্ষার জন্য উৎক্ষেপণ করা হয়। তার উড়ে যাওয়া এবং লক্ষ্যে পৌঁছনোর দিকে কড়া নজর রেখেছিল ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। পরীক্ষাটি সফল হয়েছে। পরিচালন ও কারিগরি দিক থেকে সম্পূর্ণ নির্ভুল ছিল এই উৎক্ষেপণ।

প্রসঙ্গত অগ্নি-পি ক্ষেপণাস্ত্রটির অনেকগুলি পরীক্ষার পর সেটি এখন ভারতের প্রতিরক্ষা অস্ত্রাগারে যুক্ত হয়েছে। রেল থেকে উৎক্ষেপণ যাবে এমন ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করার কাজ হয়েছে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর। যে পরীক্ষাও সফল ছিল। সেটি ছিল অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

রেল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই সাফল্য কিন্তু অনেকের নজর কেড়েছিল। এটি একটি অভিনব প্রয়াসও ছিল। যা সফলও হয়। অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রগুলির এক একটির এক এক রকম পাল্লা। অগ্নি-১ থেকে ৪ পর্যন্ত যে ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে সেগুলির পাল্লা ৭০০ কিলোমিটার থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত রয়েছে। যা অস্ত্রাগারে যুক্তও হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article