National

জম্মু কাশ্মীরে ৫ জঙ্গিকে খতম করল সুরক্ষা বাহিনী

জম্মু কাশ্মীরের কাজিগুন্ডের চৌগাম এলাকায় বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে। সূত্র মারফত এমন খবর পেয়ে শুক্রবার রাতেই এলাকা ঘিরে ফেলে জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ বাহিনী। যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল তা ঘিরে ফেলা হয়। রাতেই শুরু হয় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। দীর্ঘক্ষণ চলে লড়াই। রাতভর লড়াই লড়ার পর অবশেষে ৫ জন জঙ্গিকে গুলি করে খতম করতে সমর্থ হয় সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

মৃত ৫ জঙ্গি ২ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার সকালের মধ্যেই ৫ জঙ্গিকে খতম করতে সমর্থ হলেও কোনও ঝুঁকি না নিয়ে আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে গোটা এলাকা তল্লাশি করে দেখে যৌথ বাহিনী।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *