SciTech

আকাশে দেখা যেতে চলেছে ফুল চাঁদ, কবে কখন দেখা যাবে, কেমন দেখতে লাগবে চাঁদকে

আকাশে দেখা যেতে চলেছে ফুল চাঁদ। এই ফ্লাওয়ার মুন কবে কখন দেখতে পাওয়া যাবে তা জানতে ইচ্ছুক সকলেই। কেমন দেখতে হবে সেদিনের চাঁদ।

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই দেখা যাবে ফুল চাঁদ বা ফ্লাওয়ার মুন। এই পুষ্প চাঁদ দেখা যাবে ১ মে। সন্ধে নামার পর দিগন্তে দেখা যাবে এই চাঁদ। শর্ত হল আকাশ পরিস্কার থাকতে হবে।

১ মে পূর্ণিমা। ওইদিন পূর্ণিমার চাঁদ উঠবে আকাশে। এই চাঁদকেই বলা হয় পুষ্প চাঁদ বা ফুল চাঁদ বা ফ্লাওয়ার মুন। এই চাঁদ আলাদা কোথায়? পূর্ণিমার চাঁদ যেমন দেখতে হয়, শুক্রবারও একই চাঁদ দেখা যাবে আকাশে। গোলাকার ঝলমলে।

ফুল চাঁদ নাম হলেও আলাদা করে চাঁদে কোনও নতুন কিছু দেখা যাবেনা। কোনও আলাদা করে নজর কাড়া বিশেষত্বও দেখা যাবেনা। এখানে প্রশ্ন মনে জাগতেই পারে যে তাহলে ফুল চাঁদ কেন? এর পিছনে রয়েছে এক প্রাচীন ভাবনা।

উত্তর আমেরিকায় মে মাসে অনেক ফুল হয়। সেসব ফুলের অনেকগুলিই উত্তর আমেরিকাতেই মূলত দেখতে পাওয়া যায়। এমন হাজারো ফুল ফোটে এই সময়। তাই বহু প্রাচীনকাল থেকেই মে মাসের পূর্ণিমার চাঁদকে উত্তর আমেরিকার মানুষজন ফ্লাওয়ার মুন বলে ডেকে থাকেন।

যে চাঁদের সঙ্গে সরাসরি ফুলের কোনও সম্পর্ক নেই। নিছক এক প্রাচীন প্রচলন বলা যেতে পারে। ফলে ১ মে আকাশে যে ফ্লাওয়ার মুন বা ফুল চাঁদ দেখা যাবে তা পূর্ণিমার ঝলমলে চাঁদ হবে। প্রসঙ্গত এবার মে মাসে ২টি পূর্ণিমা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় পূর্ণিমা হবে মে মাসের শেষ দিনে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *