Feature

দেখতে আপেল, আসলে আম, এই আপেল আমকে অনেকে ডাকেন আইসক্রিম আম বলে

আমের আকার আর আপেলের আকার এক নয়। চেহারাও এক নয়। কিন্তু এই আমকে দেখলে প্রায় সকলেই ভুল করে আপেল ভাবেন। এ হল ভারতের আপেল আম।

ভারতের আপেল আম। এ আমের স্বাদ অতুলনীয়। কিন্তু তার স্বাদের চেয়েও বেশি তাকে নিয়ে চর্চা হয় তার আকারের জন্য। এগুলি যখন গাছে ঝোলে তখন দেখে মনে হয় আপেল ঝুলছে। সেগুলো যে আপেল নয়, আম তা বোঝাই যায়না। এমনকি তার রং দেখেও অনেকে আপেল বলে ভুল করেন।

আমের যে আকার তা আপেলের মত নয়। কিন্তু এই আম হুবহু আপেলের মত দেখতে হয়। তাই একে অনেকে আপেল আম বলে থাকেন। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত এই আম সেখানে খ্যাত রুমানি ম্যাঙ্গো নামে।

অন্ধ্রপ্রদেশ ছাড়াও এই আম কর্ণাটকের একটা অংশে চাষ হয়। দক্ষিণ ভারতীয় আমের মধ্যে এই আম বেশ পরিচিত। তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর কিছু অংশেও এর চাষ হয়। আপেলের মত গোল এই আম প্রথমেই নজর কাড়ে তার আকারের জন্য।

অ্যাপেল ম্যাঙ্গো বা রুমানি ম্যাঙ্গোর স্বাদও মনে রাখার মত। এর শাঁস এতটাই মসৃণ হয় যে প্রায় জিভে দিলে মিলিয়ে যায়। এতটুকুও আঁশ নেই এই আমে। ফলে তা খেতেও প্রায় সব বয়সের মানুষ পছন্দ করেন। এই আমের জুস বা স্মুদি খেতেও মানুষ পছন্দ করেন। আর পাকা আমের মত এটিকে তো সকলেই খেয়ে থাকেন।

এই আমকে আরও একটি নামে ডাকা হয়ে থাকে। এর সুস্বাদু মিষ্টি শাঁস যেহেতু মুখে দিলে মিলিয়ে যায় তাই একে অনেকে আইসক্রিম আম বলেও ডেকে থাকেন।

Show Full Article