Feature

ভারতের একমাত্র প্রধান নদী যেটি উল্টোদিকে প্রবাহিত হয়

ভারতের যে কয়েকটি প্রধান নদী রয়েছে তারমধ্যে একটিমাত্র নদী উল্টোদিকে প্রবাহিত হয়। নদীর নামটা জানেননা এমন মানুষ খুঁজে পাওয়া ভার।

ভারত নদীমাতৃক দেশ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অনেক নদী। তারমধ্যে অতিপরিচিত এবং প্রথমসারিতে থাকা কয়েকটি নদী রয়েছে। যারমধ্যে রয়েছে গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, কাবেরী, ব্রহ্মপুত্র, মহানদীর মত কয়েকটি নাম।

ভারতে ২ প্রকার নদী রয়েছে। একটি হিমালয় থেকে নেমে এসেছে। যা বরফগলা জলে পুষ্ট। দক্ষিণের নদীগুলির আবার প্রধান ভরসা বৃষ্টির জল।

একটি বিষয় নজর কাড়ে যে, সে উত্তর ভারত হোক বা দক্ষিণ, ভারতের প্রধান নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। কেবল একটি নদী রয়েছে যার স্রোত উল্টোদিকে প্রবাহিত হয়।

মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে জন্ম নেওয়া নর্মদা হল সেই নদী যা দেশের একমাত্র প্রধান নদী যা উল্টোদিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর নয়, বরং আরবসাগরে গিয়ে মিশেছে। নদীটি মধ্যপ্রদেশ হয়ে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটে প্রবেশ করেছে।

তারপর গুজরাটের ভারুচের কাছে আরবসাগরে মিশেছে। ভারতের বাকি প্রধান নদী, গঙ্গা, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা সবই গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে।

নর্মদা নদী হল ভারতের পঞ্চম বৃহত্তম নদী। যা ১ হাজার ৩০০ কিলোমিটারের কিছু বেশি পথ অতিক্রম করেছে। নর্মদা দেশের মানুষের কাছে নিছক একটি নদী নয়, তার আধ্যাত্মিক গুরুত্বও অপরিসীম। দেশের অন্যতম পবিত্র নদী হিসাবে তার মানুষের মনে একটা অন্য জায়গা রয়েছে। দেশের অনেক মানুষ নর্মদা পরিক্রমা করেন।

Show Full Article