ভারতেই রয়েছে হিরের শহর, যে শহরের নাম হিরের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত
হিরে নিয়ে মানুষের মনে একটা আলাদাই জায়গা রয়েছে। ভারতে রয়েছে একটি হিরের শহর। হিরের জন্য যার পরিচিতি ভারত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বে।
এ শহরকে ডাকা হয় হিরের শহর বলে। কারণ তার হিরের কাজের দক্ষতা। হিরের কাটাই এবং তাকে পালিশ করে উজ্জ্বলতম করে তোলা, এই কাজে সিদ্ধহস্ত এখানকার শিল্পী কারিগররা।
হিরের কাজের জন্য এ শহর বিখ্যাত। বিশ্বের ২টি শহরকে হিরের শহর বলা হয়। একটি ভারতের সুরাট এবং দ্বিতীয়টি বেলজিয়ামের আন্টভের্প শহর। ভারতের সুরাটকেই এদেশের হিরের শহর বলা হয়। কারণ এখানকার হিরের ব্যবসা।
সুরাট ২টি কারণের জন্য বিখ্যাত। এক তার হিরের ব্যবসা, দ্বিতীয় তার বস্ত্রশিল্প। তবে বস্ত্রশিল্প যতই থাক, সুরাটকে বিশ্বে চেনে তার হিরের কাজের জন্য। তার গয়না শিল্পের জন্য।
হিরের গয়নার ক্ষেত্রেও সুরাট বিশ্বের অন্যতম স্থানে রয়েছে। এখান থেকে তৈরি হয়ে বিশ্বের নানা প্রান্তে যায় হিরের গয়না। এখানকার কারিগরি বিশ্বখ্যাত। বিশ্বের অধিকাংশ হিরের কিন্তু সুরাটেই পালিশ এবং কাটিং হয়।
ফলে আকর হিসাবে উঠে আসা হিরেকে তার ঔজ্জ্বল্যে নিয়ে আসার কাজটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হয় সুরাটেই। হিরের ব্যবসা সুরাটের নতুন কোনও ব্যবসা নয়। অনেককাল আগে থেকেই এখান দিয়ে হিরের ব্যবসা চালু ছিল।
হিরের অন্যতম হাব সুরাট বিশ্বের হিরের ব্যবসার বড় ভরসা। যা ভারতের জন্যও গর্বের বিষয়। গুজরাটের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে বহু মানুষ কাজ করেন। হিরের কাজের সঙ্গে যুক্ত তাঁরা। যা তাঁদের রোজগারের উপায়ও।











