Feature

দেশের সবচেয়ে লম্বা বাস রুট, পুরো পথ অতিক্রম করতে লাগে ৩৭ ঘণ্টা

বাস রুট তো অনেক রয়েছে। কিন্তু সবচেয়ে লম্বা বাস রুট কোনটা এটা তো জানার বিষয়। ভারতের সবচেয়ে লম্বা বাস রুটে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগে ৩৭ ঘণ্টা।

বাস রুট কতক্ষণের হতে পারে। ১, ২ ঘণ্টা থেকে শুরু করে ১০, ১২ ঘণ্টা। বেশি দূরে যাওয়ার হলে ট্রেন বা বিমানের কথা ভাবেন মানুষ। কিন্তু সড়কপথে যাত্রার একটা অন্যই আনন্দ আছে। যে যে জায়গার ওপর দিয়ে বাস যাত্রা করে সেসব জায়গাকে খুব কাছ থেকে চেনা, অনুভব করা সম্ভব হয়।

ভারতের সবচেয়ে লম্বা বাস রুট তেমনই অভিজ্ঞতায় ভরপুর। যা তার পুরো পথ অতিক্রম করতে নেয় ৩৭ ঘণ্টার মত। এই পথে বেশ কয়েকবার যাত্রীরা নামেন। খেতে হোক বা ফ্রেশ হয়ে নিতে। টয়লেটের প্রয়োজনে। যাত্রীদের নামতেই হয়।

পুরো রুটটি ৪টি রাজ্যের ওপর দিয়ে গেছে। বাসটি যাতায়াত করে বেঙ্গালুরু থেকে যোধপুর পর্যন্ত। কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থান, এই ৪ রাজ্যের পথ ধরে যাত্রা করে এই বাসটি। মোট রাস্তা ১ হাজার ৯৫০ কিলোমিটার। মানে ২ হাজার কিলোমিটার বললে খুব ভুল বলা হয়না।

কতটা পথ সহজ করে বুঝতে একটা উদাহরণ তো দেওয়াই যায়। কলকাতা থেকে মুম্বই ১ হাজার ৯০০ কিলোমিটার পথ। তার থেকে সামান্য বেশি পথ অতিক্রম করে এই বাসটি।

এতটা লম্বা রুটে যাত্রার জন্য বাসের আরামদায়ক সিট, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, ঝাঁকুনি যাতে কম হয় সেই ব্যবস্থা সহ লম্বা রাস্তায় যাত্রার জন্য প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে এই বাসে।

এই বাস রুটকে অনেকে বলে থাকেন মিনি ট্যুর অফ ইন্ডিয়া। এই যাত্রাপথে যেমন বদলে যেতে থাকে প্রকৃতি, বদলে যেতে থাকে ভূগোল। তেমনই বদলে যেতে থাকে ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস। যা যাত্রীদের কেবল একটি প্রান্ত থেকে একটি প্রান্তে পৌঁছেই দেয়না, একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগও করে দেয়।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *