State

দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরে পুলিশের গাড়ির ধাক্কা, মৃত ১ এনভিএফ কর্মী

দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরে ধাক্কা মারল একটি পুলিশের গাড়ি। প্রবল গতিতে থাকা পুলিশের গাড়িতে তখন চালক সহ ৫ জন আরোহী ছিলেন। ট্র্যাক্টরে ধাক্কা মারার পর পুলিশের গাড়িতে থাকা চালক সহ এনভিএফ কর্মীরা গুরুতর আহত হন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপরায়। আহত রক্তাক্ত অবস্থায় এনভিএফ কর্মী ও চালককে উদ্ধার করা হয়। সেখান থেকে দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ১ জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শিলিগুড়ির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কীভাবে চালক নিয়ন্ত্রণ হারালেন তা খতিয়ে দেখছে পুলিশ। আহত চালক কিছুটা সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে হয়তো ঘটনাটি পরিস্কার হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *