State

মা-কে বাঁচাতে গিয়ে বাবার হাতে খুন নাবালিকা

মাকে বাঁচানোই ছিল মেয়ের উদ্দেশ্য। আর তার জেরেই বাবার হাতে মর্মান্তিক ভাবে খুন হতে হল এক নাবালিকাকে। শুক্রবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নরম কলোনি এলাকায়। ক্লাস নাইনের ছাত্রী পলি দাস তার বাবার শাবলের আঘাতেই মারা গেছে বলে অভিযোগ করেছে মৃতার দাদা প্রশান্ত দাস।

পলির পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গাঁজা খেয়ে বাড়িতে অত্যাচার চালাত পলির বাবা প্রদীপ দাস। শুক্রবার স্ত্রী সুচিত্রাদেবীকে দু’বার শাবল দিয়ে মারতে যায় প্রদীপ। পলি কোনওক্রমে বাবাকে ধাক্কা দিয়ে মাকে প্রাণে বাঁচিয়ে দিলেও শাবলের আঘাত লাগে তার কোমরে ও কাঁধে। সেইসময় সুচিত্রাদেবী ঘর থেকে পালিয়ে প্রতিবেশিদের ডেকে আনেন। তাঁরা বাড়িতে ঢুকে দেখেন পলির দেহ ঘরের মেঝেতে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে।

খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা প্রদীপ দাস বেপাত্তা। তার খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *