State

লিলুয়ায় উদ্ধার মা ও ছেলের দগ্ধ দেহ

হাওড়ার লিলুয়া থেকে উদ্ধার হল মা ও তাঁর ৭ বছরের সন্তানের দগ্ধ দেহ। মৃতার স্বামী বেশ কয়েক বছর হল নিরুদ্দেশ। তাই ৭ বছরের ছেলে মৈনাথ চন্দ্রকে নিয়ে একাই বাড়িতে থাকতেন গৃহবধূ মিতা চন্দ্র। বড় করে তুলছিলেন ছেলেকে।

এদিন সকালে লিলুয়ার চকপাড়া এলাকার বাসিন্দারা দেখতে পান মিতা চন্দ্রর বাড়ি থেকে ধোঁয়া বার হচ্ছে। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরে ঢুকে দগ্ধ অবস্থায় মা ও ছেলের দেহ উদ্ধার করে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *