State

কোথাও তরুণীর অর্ধনগ্ন দেহ, কোথাও মুখ থেঁতলে দেওয়া মধ্যবয়সী

রাজ্যের ২ জেলায় ২ পুকুর থেকে উদ্ধার হল ২টি দেহ। একটি এক অজ্ঞাত পরিচয় তরুণীর। অন্যটি এক অজ্ঞাত পরিচয় মধ্যবয়সী ব্যক্তির। হাওড়ার উলুবেড়িয়ায় ১টি পুকুরে এদিন সকালে ১ মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। তরুণীর নিম্নাঙ্গে কোনও পোশাক ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান বাইরে থেকে এনে দেহটি পুকুরে ফেলে যাওয়া হয়েছে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ১টি পুকুর থেকে উদ্ধার হল ১ মধ্যবয়সী ব্যক্তির দেহ। তাঁর বাঁ হাত কেটে কাঁধ থেকে ঝুলছিল। মুখ থেঁতলে বিকৃত করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তির পরিচয় গোপন করতেই আততায়ীরা মুখ থেঁতলে দেয় বলে অনুমান পুলিশের।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *