State

ইদকে সামনে রেখে পাহাড়ে শিথিল বন্‌ধ

পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার বন্‌ধ এদিন ১২ দিনে পা দিল। ইদ উপলক্ষে এদিন বন্‌ধে কিছুটা ছাড় দেওয়া হয়। মূলত যান চলাচলে ছাড় দেওয়া হয়। ১২ ঘণ্টার জন্য যান চলাচলে ছাড় দিয়েছে মোর্চা। এদিন কোনও রাজনৈতিক কর্মসূচিও রাখেনি তারা। ফলে সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও দার্জিলিং সহ পাহাড়ের রাস্তায় যানবাহনের দেখা মিলেছে। ইদের নমাজও হয় বিভিন্ন মসজিদে। তবে রাস্তায় লোকজন তেমন নেই। একটা আপাত শান্তি বিরাজ করছে পাহাড় জুড়ে। শেষ কদিনের মেঘবৃষ্টিতে ভেজা আবহাওয়ার পাশাপাশি এদিন সকালের দিকে কিছুক্ষণ পরিস্কার ছিল দার্জিলিংয়ের আকাশ।

 

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *