State

বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক দোকান

বৃহস্পতিবার রাতে বিধ্বংসী আগুনে‌ আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের আশ্রম মোড় এলাকায়। আগুনের গ্রাসে একের পর এক দোকান আসতে থাকে। এলাকার মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে দমকলের বেশকয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে খবর, এখানে একটি বৈদ্যুতিন জিনিসপত্রের দোকানে প্রথমে আগুন লাগে। তারপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। একটি বাজির দোকানে আগুন পৌঁছনোয় তা আরও ভয়ংকর আকার ধারণ করে।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *