State

বিসর্জনের শোভাযাত্রায় ঢুকল নিয়ন্ত্রণহীন গাড়ি, মৃত ৫

দুর্গাপুজোর ভাসানে গিয়ে মৃত্যু হল ৫ জনের। আহত বেশ কয়েকজন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিসর্জনের শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়াতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলায়।

বিসর্জনের উদ্দেশ্যে রাস্তার ওপর তখন বহু মানুষের ভিড়। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেলাগাম গতিতে চড়াও হয় উপস্থিত মানুষজনের ওপর। ঘটনায় গাড়ির চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *