World

চেকপোস্টে হামলা, ৮ পুলিশকর্মীকে হত্যা করল জঙ্গিরা

রাতের অন্ধকারে পুলিশ চেকপোস্টে হামলা চালাল তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের বাগলান প্রদেশের সফর-বা-খয়র নামে চেকপোস্টে মধ্যরাতে হামলা চালায় শতাধিক তালিবান জঙ্গি। চেকপোস্টে আফগান পুলিশ আধিকারিকরা ছিলেন। তাঁরাও পাল্টা গুলি চালান। শুরু হয় গুলির লড়াই। সেই লড়াইয়ে মৃত্যু হয় ৮ আফগান পুলিশকর্মীর।

আফগান পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের ছোঁড়া গুলিতে বেশ কয়েকজন তালিবান জঙ্গিরও মৃত্যু হয়েছে তবে তাঁরা সংখ্যা জানাতে পারেননি। এদিকে আফগান পুলিশদের হত্যা করার পর চেকপোস্টে মজুত যাবতীয় অস্ত্র নিয়ে পালায় তালিবান জঙ্গিরা। ফারিয়াব প্রদেশে আফগান বিমান হানায় ২৯ তালিবানের মৃত্যুর পর এদিন পাল্টা আঘাত হানল তারা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *