পৃথিবীর একমাত্র সাগর যার কূল নেই, যাকে ঘিরে রয়েছে নানা রহস্যে ঘেরা কাহিনি
যে কোনও সমুদ্রের একটা উপকূল থাকে। কিন্তু পৃথিবীতে এমন একটিমাত্র সাগর রয়েছে যার কোনও স্থল কিনারা নেই। চারধারেই জল।
এ সমুদ্র হল পৃথিবীর একটিমাত্র এমন সমুদ্র যার কোনও কূল নেই। যে কোনও সমুদ্রেই অন্তত একটি দিকে স্থলভাগ থাকে। সেখানে বালির তট থাকে। সমুদ্রের ধার থাকে। কিন্তু পৃথিবীর বুকে এমনও একটি সমুদ্র রয়েছে যার চারধারে কোথাও কোনও স্থলভাগ নেই। নেই মাটি। আছে কেবল জল।
আর সেই জলে রয়েছে বিশ্বের নানা ভৌগলিক সমুদ্র স্রোত। যার মধ্যে রয়েছে ক্যানারি স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোতের মত ওসান কারেন্ট। যা এই সমুদ্রকে ঘিরে রেখেছে।
আটলান্টিক মহাসাগরের মাঝে রয়েছে এই সমুদ্র, যার জল অত্যন্ত শান্ত। শান্ত সে জলে ভেসে বেড়ায় প্রচুর আগাছা আর শৈবাল। জলে ভাসতে থাকে এগুলি।
আটলান্টিক মহাসাগরের মাঝে এই সমুদ্রের নাম সারগাসো সাগর। যার মাঝখান দিয়ে জাহাজ চলাচল বেশ মুশকিল। আর সেটাই হয়তো নানা কাহিনির জন্ম দিয়েছে।
অনেক এমন রহস্যময় কাহিনি সারগাসো সাগর নিয়ে রয়েছে যেখানে জাহাজ আচমকা উবে যায়। কোথায় হারিয়ে যায় তার খোঁজ পাওয়া যায়না। জলে থমকে যায় জাহাজের গতি।
বিজ্ঞানীরা অবশ্য মনে করছেন প্রচুর আগাছা এবং শৈবাল জাহাজের গতি রুদ্ধ করে। সারগাসোর জল অত্যন্ত শান্ত। সেটাও জাহাজের ছুটে চলার পথে অন্তরায়।
সারগাসো সি বা সারগাসো সাগর আটলান্টিকে হলেও তাকে আলাদা করে একটি সাগর বলা হয়, কারণ এর জলের চরিত্র আটলান্টিকের জলের চরিত্রের সঙ্গে মেলে না।
এ সাগর শান্ত। যাতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভেসে বেড়ায় আগাছা, শৈবাল। একে চারিদিক থেকে ঘিরে আছে বিভিন্ন স্রোত। কোনও স্থলভাগ নয়, এ সাগরের সীমানা স্থির করেছে বিভিন্ন স্রোত।











