National

গানের সঙ্গে নেচে, কফি খেয়ে, স্নান সেরে, সাড়ে ৪ লক্ষ টাকার বাইক নিয়ে পালাল চোর

চুরি করতে এসে যে কেউ এমন আনন্দ করতে পারে তা বোধহয় এই ঘটনা না ঘটলে বোঝা যেত না। নেচে, স্নান সেরে, কফি খেয়ে চুরি। ঘটল অবিশ্বাস্য কাণ্ড।

চোর যখন চুরি করতে আসে তখন সে সকলের অলক্ষ্যে চুরি করতে ঢোকে। চেষ্টা করে যত দ্রুত সম্ভব চুরি সেরে সেখান থেকে চম্পট দিতে। যাতে কারও চোখে না পড়ে যায়। কেউ ঘুণাক্ষরে টেরও পায়।

তবে এ চোর একদম অন্যরকম। সে বেশ আয়েশ করে নেচে চুরি করে। যেখানে চুরি করতে আসে সেখানে প্রায় ৪ ঘণ্টা কাটিয়ে তারপর চুরি করে পালায়। ঘটনাটি ঘটেছে বারাণসীতে। যেখানে একটি মোটরবাইকের শোরুমে ঢোকে এক চোর। সে সময় শোরুম ফাঁকা ছিল। দোকান বন্ধ ছিল।

সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে তা দেখে কার্যতই অবাক পুলিশ। এক ব্যক্তি সেই শো রুমে চুরি করতে ঢোকে ঠিকই। তবে সেখানে সে ঘণ্টা চারেক কাটায়।

এই সময় সে লুঙ্গি ডান্স গানের সঙ্গে নাচ করে। কফি বানিয়ে পান করে। স্নানও করে। ভিজে পোশাক শুকিয়েও নেয়। তারপর ওই শোরুমের মালিকের ৪ লক্ষ ৭১ হাজার টাকার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

এভাবে যে কোনও চোর আনন্দ করে চুরি করতে পারে তা দেখে অবাক গোটা দেশ। পুলিশ ওই বাইক চোরের খোঁজ পেতে তদন্ত শুরু করেছে। তবে ওই চোরের কাণ্ডটা সকলের নজর কেড়ে নিয়েছে। বারাণসীর মানদুয়াদি এলাকায় এই ঘটনা ঘটেছে।

Show Full Article
nilkantho.in App