বিশ্বের উচ্চতম ভূভাগে নীল আকাশের নিচে অন্য শিল্প প্রদর্শনীর আয়োজন হচ্ছে ভারতে
সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে যদি কোনও শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয় তাহলে তা হতে চলেছে ভারতে। ৩ হাজার মিটার উচ্চতায় হবে এই অন্য ধরনের শিল্প প্রদর্শনী।
শিল্প প্রদর্শনী সারা বিশ্ব জুড়েই অনুষ্ঠিত হয়। শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজন তার খবরও রাখেন। স্থানীয়ভাবে তা আয়োজন নিয়ে চর্চাও হয়। কিন্তু অভিনবত্বের দিক থেকে সে আয়োজন কোনও চমকের দাবি রাখে না।
ভারত সেই শিল্প প্রদর্শনীর ক্ষেত্রে এক নতুন ভাবনা উপহার দিয়েছে বিশ্বকে। এর আগে ২ বার আয়োজন হয়ে গেছে। এই নিয়ে তৃতীয়বারের জন্য ফের আয়োজন হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ ভূভাগে আয়োজিত শিল্প প্রদর্শনীর। যা হবে আবার কোনও অডিটোরিয়াম বা হলে নয়, বরং নীল আকাশের নিচে।
লাদাখে তৃতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ শিল্প প্রদর্শনীর। এই আর্ট বিন্নালে আয়োজিত হচ্ছে আগামী অগাস্ট মাসে। যার নাম সা লাদাখ বিন্নালে। যেখানে খোলা আকাশের নিচে হবে শিল্প প্রদর্শনী। যা দেখতে দেশ বিদেশ থেকে মানুষ হাজির হবেন।
এখানে মনে হতে পারে এই আর্ট বিন্নালে কি? আর্ট বিন্নালে এমন এক শিল্প প্রদর্শনী যা প্রতি ২ বছরে ১ বার অনুষ্ঠিত হয়। বিন্নালে শব্দটি ইতালীয়। যার অর্থ ১ বছর অন্তর। ৩ হাজার মিটার বা ৯৮৪২ ফুট উচ্চতায় এই অভিনব প্রদর্শনীর আয়োজন হয়েছিল ২০২৩ সালে।
এই প্রদর্শনীর গ্যালারি হল লাদাখের মাটি। আর সেখানে যাঁরা তাঁদের নানা শিল্প তুলে ধরবেন তাঁরা যেমন স্থানীয় শিল্পী, তেমনই দেশের নানা প্রান্তের শিল্পী এবং সমানভাবে অংশ নেবেন বিদেশি স্বনামধন্য শিল্পীরা।











