দেশের একমাত্র রাজ্য যা ৮টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে
ভারতজুড়ে যে রাজ্যগুলি ছড়িয়ে আছে সেগুলি অন্য রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে। তবে তাদের মধ্যে একটিমাত্র রাজ্য রয়েছে যেটি ৮টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে।
পশ্চিমবঙ্গের কথাই যদি ধরা যায় তাহলে এ রাজ্য সীমানা ভাগ করেছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম ও সিকিমের সঙ্গে। মানে ৫টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে।
তেমনই ভারতের বিভিন্ন রাজ্য বিভিন্ন সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে। তবে এদেশে একটিমাত্র এমন রাজ্য রয়েছে যা ৮টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে।
যে ৮টি রাজ্যের সঙ্গে রাজ্যটি সীমানা ভাগ করেছে সেগুলি হল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, বিহার ও ঝাড়খণ্ড। এই ৮টি রাজ্যের সীমানা লেগে আছে এই রাজ্যটির সঙ্গে। এছাড়া রাজ্যটি দিল্লির সঙ্গেও সীমানা ভাগ করেছে।
দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আবার একটি অন্য দেশের সঙ্গেও সীমানা ভাগ করেছে রাজ্যটি। নেপালের সঙ্গে সীমান্ত ভাগ করেছে এ রাজ্য।
এতক্ষণে অনেকের কাছেই পরিস্কার রাজ্যটির নাম। সেটি হল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হল দেশের একমাত্র রাজ্য যা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে।
উত্তরপ্রদেশের উত্তরে রয়েছে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। পশ্চিমে রয়েছে রাজস্থান ও হরিয়ানা। দক্ষিণে রয়েছে মধ্যপ্রদেশ। দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ঝাড়খণ্ড ও ছত্তিসগড়। পূর্ব দিকে অবস্থান করছে বিহার।
এছাড়া উত্তরপ্রদেশের উত্তরে রয়েছে নেপালও। যার সাথে সীমান্ত ভাগ করেছে এই রাজ্য। উত্তরপ্রদেশ থেকে তাই বিভিন্ন রাজ্যে সহজেই যাতায়াত করা যায়।











