World

ধসে চাপা পড়ে ‌৭ জনের মৃত্যু

একটানা বৃষ্টি পাহাড়ের গায়ের মাটি আলগা করে দিয়েছিল। ফলে ১০০ মিটার উঁচু পাহাড়ের ওপর থেকে মাটি আলগা হয়ে ধসের আকারে নেমে আসে গত শনিবার রাতে। সে সময়ে পাহাড়ের পাদদেশের কাছে একটি ঘরে ৭ জন গ্রামবাসী ছিলেন। সেই বাড়ির ওপর হুড়মুড়িয়ে এসে পড়ে ধস। ধসের নিচে চাপা পড়ে যায় বাড়ি। চাপা পড়ে যান ৭ জন। সেখানেই তাঁদের মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুমাত্রার সুকামাজু গ্রামে। এভাবে ধস নামার জেরে গোটা গ্রাম জুড়েই আতঙ্ক ছড়ায়। পুলিশ দ্রুত গ্রামের সব বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *