Feature

ভারতের এই গ্রামের মহিলারা ৪টে বিয়েও করতে পারেন

এদেশে এমন অনেক কিছু রয়েছে যা সাধারণ মানুষকে হতবাক করে দেয়। যেমন এদেশেই এমন একটি গ্রাম রয়েছে যেখানকার মেয়েরা ৪টে বিয়ে করতে পারেন।

ভারত জুড়ে ছড়িয়ে আছে বহু পরম্পরা, নানা রীতি। এমন অনেক রীতি রয়েছে যা মানুষকে অবাক করে দেয়। যেমন ভারতে এমনও একটি গ্রাম রয়েছে যেখানে বলা হয় মেয়েরা চাইলে ৪ জন পুরুষকে বিয়ে করতে পারেন। এতে গ্রামের কারও কোনও আপত্তি থাকবেনা।

ভারতে আইনত এমন নিয়ম নেই। তবে এ গ্রামে প্রাচীন পরম্পরাকে মান্যতা দিতেই বেশি পছন্দ করেন গ্রামবাসীরা। যেহেতু এই রীতি এ গ্রামের এক প্রাচীন পরম্পরা তাই গ্রামের কেউ এতে বাধা সৃষ্টি করেননা।

হিমাচল প্রদেশের এই গ্রামের নাম চিতকুল। এ গ্রামের এই রীতি গ্রামটিকে আলাদা করে পরিচিতি দিয়েছে। ফলে অনেক সময় পর্যটকেরাও এই গ্রামে হাজির হন। দেখে যান সেই গ্রাম যেখানকার মেয়েরা চাইলে ৪টি বিয়ে করতে পারেন।

এখানে বিয়েতে অবশ্য ৭ পাক নেওয়া হয়না। এমনও কথিত আছে যে এখানে মহাভারতের পাণ্ডবরা এসেছিলেন। একটি গুহায় দ্রৌপদী ও কুন্তীকে নিয়ে একটি দিনও কাটিয়েছিলেন।

প্রবল ঠান্ডার মধ্যে পাণ্ডবরা এই গ্রামে উপস্থিত হয়েছিলেন। গ্রামের মহিলাদের একাধিক বিয়েতে অনুমতির সঙ্গে পাণ্ডবদের এই আগমনের যোগ আছে বলেও দাবি করেন অনেকে।

উত্তরাখণ্ডের মানা গ্রামের মতই হিমাচলের এই গ্রামকেও দেশের শেষ গ্রাম বলা হয়। তিব্বত সীমান্তের কাছে রয়েছে এই গ্রাম। যেখানে বাসে চেপেও পৌঁছনো সম্ভব। চারধারে পাহাড় ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত এই চিতকুল গ্রাম পরিচিতি পেয়েছে তার আজব পরম্পরার জন্য।

Show Full Article