Feature

ভারতের এই স্কুলের প্রথম ছাত্র ছিলেন এক রাজকুমার, স্কুলে এসেছিলেন ৩০০ পরিচারক নিয়ে

ভারতের এই স্কুলকে রাজরাজড়ার স্কুল বলেই ব্যাখ্যা করা হয়। এই স্কুলের প্রথম ছাত্র ছিলেন এক রাজকুমার। প্রথম দিন স্কুলে হাজির হয়েছিলেন ৩০০ পরিচারক সঙ্গে করে।

ভারতে স্কুলের অভাব নেই। কিন্তু কেবলমাত্র দেশের রাজা ও সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল একটি স্কুল। যা রাজাদের স্কুল বলেই পরিচিত। কথার কথা নয়, কার্যতই এই স্কুলে রাজপরিবারের সন্তানরাই পড়তে আসত।

স্কুলটি তৈরি হয়েছিল ১৮৭৫ সালে। সে সময় ভাইসরয় ছিলেন লর্ড মেয়ো। তাঁর হাত ধরেই এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। তাই স্কুলের নাম হয় মেয়ো কলেজ। রাজস্থানের আজমেরে তৈরি করা হয় এই স্কুলটি।

যেখানে কেবল রাজকুমার ও অতি সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাই পড়ার সুযোগ পেত। এই স্কুলের নানা কাহিনি মুখে মুখে ঘোরে। একটি কাহিনি তো এ স্কুলের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

স্কুল প্রতিষ্ঠার পর স্কুলের প্রথম ছাত্র ছিলেন আলোয়ারের রাজকুমার মঙ্গল সিং। স্কুলে ছিল তাঁর প্রথম দিন। সেদিন স্কুলে হাজির হন রাজকুমার মঙ্গল সিং। তবে একা নয়। তাঁর যাতে কোনও অসুবিধা না হয় তা দেখতে তাঁর সঙ্গে স্কুলে হাজির হন ৩০০ পরিচারক।

৩০০ জন পরিচারক নিয়ে স্কুল করতে আসেন রাজকুমার মঙ্গল সিং। রাজকীয় মানসিকতার পরিচয় বহন করা সে কাহিনি আজও অনেকের মুখে মুখে ঘোরে।

ইংল্যান্ডের বিখ্যাত ইটন কলেজের কথা মাথায় রেখে এই স্কুলটিকে সে সময় ‘ইটন অফ দ্যা ইস্ট’ বলা হত। পরবর্তীকালেও এখানে বর্ধিষ্ণু পরিবারের সন্তানরাই পড়তে এসেছে।

Show Full Article