World

এক তরুণীর শোওয়ার ঘরে অতি বিষাক্ত সাপ, অল্পের জন্য রক্ষা

একটি টেবিলের পিছনে গা ঢাকা দিয়েছিল সে। বিশ্বে যে হাতেগোনা অতি বিষাক্ত সাপ রয়েছে, তার একটি সাপ এটি। যা লুকিয়ে ছিল তরুণীর শোওয়ার ঘরে।

ঘরটা ছিমছাম। এমন কিছু জিনিসপত্রও নেই। একটি কোণায় রয়েছে একটি টেবিল। যাতে বইপত্র রয়েছে। তার পাশে ছিল একটি ইঁদুরের বাক্স। যেখানে তাঁর পোষা ইঁদুরদের বাস।

আধুনিক এবং পরিস্কার পরিচ্ছন্ন সেই ঘরে যে একটা অতি বিষাক্ত সাপ এসে গুটি মেরে বসে আছে তা কারও জানা ছিলনা। কিন্তু এ সাপের যা বিষ তাতে ছোবল খেলে আর রক্ষা নেই।

কোনওভাবে সেটি যে টেবিলের পিছনে কুণ্ডলী পাকিয়ে বসে আছে সেটা টের পেয়ে যান তরুণী। তিনি খবর দেন সাপ ধরতে দক্ষ এক ব্যক্তিকে।

ওই ব্যক্তি দ্রুত সেখানে হাজির হন। তারপর টেবিল সরিয়ে একটি কাপড়ের নিচে লুকিয়ে থাকা সাপটিকে দেখতে পান। এবার সেটিকে পাকড়াও করার পালা।

কিন্তু সাপও ধরা দেবেনা। সাপ ধরায় অত্যন্ত দক্ষ হওয়ায় ওই ব্যক্তি প্রথমে সাপটিকে একটা দিকে নিয়ে আসার চেষ্টা করেন। যেখানে তিনি তাঁর বিশাল সাপ ধরার ব্যাগটি পেতে রেখেছিলেন।

সাপটি একসময় সেই ব্যাগেই ঢুকে পড়ে। তারপর তাকে ধরে ফেলেন ওই সাপ বিশেষজ্ঞ। তিনি সাপটিকে সেখান থেকে বার করে একটি জঙ্গলে ছেড়ে দেন। অল্পের জন্য রক্ষা পান তরুণী।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। সাপটি যে প্রজাতির সেটিকে বলা হয় ইস্টার্ন ব্রাউন স্নেক। এমন সাপ পৃথিবীর হাতেগোনা কয়েকটি অতি বিষধর সাপের তালিকায় পড়ে।

Show Full Article