World

দেওয়াল তৈরির জন্য কেনা পাথর উল্টোতেই অবাক বৃদ্ধ, ব্যবহার করলেন না অমূল্য সম্পদ

একটি দেওয়াল গাঁথার জন্য পাথরের বড় একটি খণ্ড কিনেছিলেন তিনি। কিন্তু সেই পাথরটি বাড়ি এনে উল্টোতেই যা দেখলেন তারপর তা আর ব্যবহার করতে পারেননি।

বাড়ির একটি জায়গায় দেওয়াল গাঁথার দরকার ছিল। এক ব্যক্তি স্থির করেন তিনি ওই অংশটিতে একটি পাথরের বড় খণ্ডকে দেওয়াল হিসাবে গেঁথে দেবেন। কাছেই একটি খনি রয়েছে। সেখানে পৌঁছে সেখান থেকে তিনি একটি বড় পাথরের খণ্ড নিয়ে আসেন। খণ্ডটি বেলেপাথরের। তিনি সেটি বাড়িতে আনার পর উল্টে দেখেন। আর উল্টে দেখতেই অবাক হয়ে যান।

পাথরটির গায়ে এমন কিছু দাগ রয়েছে যা অবাক করার জন্য যথেষ্ট। যা দেখে সেটির মূল্য বুঝতে কোনও বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষও তার মূল্য বুঝতে পারবেন।

কারণ পাথরের গায়ে যে দাগ দেখতে পাওয়া যায় তা একটি প্রাণি দেহের ছাপ। যার হাড়ের কাঠামো, মাথা, শরীরের অংশ স্পষ্ট করে ছেপে রয়েছে পাথরের গায়ে। এতটা স্পষ্ট করে প্রাণি দেহের ছাপ থাকা পাথর সহজে পাওয়া যায়না।

অস্ট্রেলিয়ার কিনকাম্বারের বাসিন্দা ওই ব্যক্তির বুঝতে অসুবিধা হয়নি যে এ পাথরের খণ্ড দেওয়াল করার জন্য নয়। বরং মিউজিয়ামে রাখার। তিনি সেটি মিউজিয়ামের হাতে তুলেও দেন।

সেটা কয়েক বছর আগের কথা। এরপর ওই পাথরের গায়ে ছেপে যাওয়া প্রাণির চেহারা দেখে বিশেষজ্ঞেরা ওই প্রাণিটি সম্বন্ধে জানার চেষ্টা করেন। এটা তাঁদের কাছে পরিস্কার হয়ে যায় যে প্রাণিটি জলে ঘুরত। তবে উভচর প্রজাতির।

আধুনিক সময়ে যে উভচর প্রাণ‌িদের দেখতে পাওয়া যায়, এ প্রাণিটি তাদেরই একটি প্রকার। তবে এর অস্তিত্ব এখন আর নেই। কয়েক লক্ষ বছর আগে এটি জলে ঘুরে বেড়াত।

Show Full Article